Live Now

Breaking News LIVE Update: সাত সকালে অ্যাকশনে ইডি! পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরে ৪ জায়গায় হানা...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: সাত সকালে অ্যাকশনে ইডি! পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরে ৪ জায়গায় হানা...
28 October 2025 05:15 PM (IST)

NRC: ভোটার লিস্টের সংশোধন করছে নির্বাচন কমিশন। এর মধ্যেই এনআরসি-র...

NRC: ভোটার লিস্টের সংশোধন করছে নির্বাচন কমিশন। এর মধ্যেই এনআরসি-র আতঙ্ক। সেই আতঙ্কেই নিজেকে শেষ করে দিলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর(৫৭)। সোমবার নিজের ঘরেই আত্মঘাতী হন প্রদীপবাবু। এমনটাই দাবি প্রতিবেশীদের। স্থানীয় সূত্রে খবর,  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীরা দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন প্রদীপ কর। মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি। সেই ডাইরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয়। ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে, 'এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী'। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় খড়দহ থানার পুলিস। প্রদীপবাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিস।

28 October 2025 09:00 AM (IST)

Ghatal Master Plan: আরও একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ,...

Ghatal Master Plan: আরও একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, ঘাটাল পৌর এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস, পাম্প হাউসের জায়গা দেখে দ্রুত কাজ শুরু হবে জানালেন সেচ দপ্তরের আধিকারিকেরা। এর পাশাপাশি চলছে নদী ও খাল খননের কাজ। 

28 October 2025 09:00 AM (IST)

Purulia: এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে পথে নামলো মহিলারা। পুরুলিয়ার...

Purulia: এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে পথে নামলো মহিলারা। পুরুলিয়ার সাঁওতালডি থানার কাঁকিবাজারে সোমবার ছটপুজোর রাতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। দেশী ও বিদেশী মদের দোকান এবং ঠেকে মদ বিক্রির প্রতিবাদ জানান তারা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকাজুড়ে রমরমিয়ে চলছে মদ বিক্রির ব্যবসা। যত্রতত্র বসছে মদের ঠেক। যুব সমাজ, প্রাপ্ত বয়স্ক পুরুষ থেকে বৃদ্ধ সকলেই মদের প্রতি আসক্ত হচ্ছে। মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন পুরুষেরা। প্রতি বাড়িতে পারিবারিক ঝামেলাও হচ্ছে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এলাকায় মদ বিক্রি সম্পূর্ন বন্ধের দাবি জানিয়ে সোমবার রাতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান।

 

28 October 2025 09:00 AM (IST)

Katwa: ছট পুজোর ভোরে মর্মান্তিক ঘটনা। গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ...

Katwa: ছট পুজোর ভোরে মর্মান্তিক ঘটনা। গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ভাই। কাটোয়ার দেবরাজ ঘাটে আজ সকালে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই ভাই শিভম সাউ (বয়স প্রায় ২০) ও সুজন সাউ (বয়স প্রায় ২৩)। দু’জনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। হঠাৎ পা পিছলে জলে গভীরে তলিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিস প্রশাসন তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। ঘটনায় গোটা ঘাট জুড়ে নেমে আসে শোকের ছায়া। পুণ্যার্থীদের আনন্দ ও ভক্তির মাঝেই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবরে স্তব্ধ হয়ে পড়েন সকলে। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতো। ডুবুরি দল অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোঁজ দুইভাইয়ের উদ্ধারের চেষ্টায়। ঘটনায় শোকের ছায়া গোটা ঘাটজুড়ে।

28 October 2025 09:00 AM (IST)

Cyclone Montha: মন্থার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ চব্বিশ...

Cyclone Montha: মন্থার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া একদিকে যেমন সাধারণ মানুষের সতর্ক করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মৎস্যজীবীদের কেউ সতর্কবার্তা দেওয়া হচ্ছে কাকদ্বীপ নামখানা সাগর বকখালি মৌসনি সহ একাধিক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং জারি করা হয়েছে। বিশেষ করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। তবে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির প্রকোপ থাকলে সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে সমস্যায় পড়তে পারে। ধান চাষের কারণ এ সময় ধান চাষ প্রায় শেষের পথে যেদিন পর ধান কাটা হবে। তাই আগে থেকেও ধান তোলা সম্ভব নয় সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে ।

28 October 2025 09:00 AM (IST)

Canning: ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল।তাতে বাধা দিয়েছিলেন...

Canning: ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল।তাতে বাধা দিয়েছিলেন নিজের জন্মদাতা মা।সেই মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ছেলে-বৌমা ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা মা সন্ধ্যা নস্কর। 

28 October 2025 09:00 AM (IST)

South 24 Parganas: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই স্তম্ভের মধ্যেই দ্বন্দ্ব...

South 24 Parganas: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই স্তম্ভের মধ্যেই দ্বন্দ্ব প্রকাশ্যে। একদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধক্ষ্য জাহাঙ্গীর খাঁন। কে বড় নেতা? কার দায়িত্ব বেশী? তা নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। 

28 October 2025 09:00 AM (IST)

Kolkata Ed Raid: সাত সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হানা শহরের ৪টি...

Kolkata Ed Raid: সাত সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হানা শহরের ৪টি জায়গায়। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।। ব্যবসায়ীর বাড়ি সহ তার আরও ২টি ঠিকানায় চলছে ইডির তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি মামলার  বিপুল পরিমাণে অর্থ কোথায় রয়েছে তারই হদিশ পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে একথা স্পষ্ট তো আদালতে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে মনে করছে ইডির আধিকারিকেরা। পেশায় রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর বেলেঘাটার দুটি বাড়ি সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More