Live Now

Breaking News LIVE Update: ফল প্রকাশের পর তৃণমূলের প্রথম কর্মসূচিতেই অনুপস্থিতি ৫০ বিধায়ক

Breaking News LIVE Update: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের এর খুনের ঘটনায় আরও একজন কে গ্রেফতার করল দিল্লি সিবিআই এর টিম । উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার পুনিত রাই নামে এক শুটার

Breaking News LIVE Update: ফল প্রকাশের পর তৃণমূলের প্রথম কর্মসূচিতেই অনুপস্থিতি ৫০ বিধায়ক
20 May 2026 01:30 PM (IST)

Breaking News LIVE Update: অভিনেতা সোহমকে হুমকি!

 টাকা ফেরত দাবি করে প্রযোজকের হুমকি অভিনেতা সোহম চক্রবর্তীকে। তিনি প্রযোজকের বিরুদ্ধে  আইনের দ্বারস্থ হতে চান ।  অভিনেতা সোহম চক্রবর্তীর অভিযোগ, ২০১৮ সালে একটি ছবি জন্য ১৫ লক্ষ টাকা প্রযোজক  তরুণ দাসের কাছ থেকে নিয়ে ছিলেন। সেই টাকার বিনিময় কোন ছবি সেভাবে তৈরি করা হয়নি। আট বছর পর ওই প্রযোজক  তরুণ দাস তিনি টাকা ফেরত চান সোহমের কাছে। গতকালকের সোহমের অফিসে তার সাথে কথা হয় প্রযোজকের। তিনি বলেন, টাকা ফেরত এর ব্যাপারে কিছু সমস্যা আছে। তার বিনিময়ে তিনি ছবি করতে চান। কিন্তু  প্রযোজক চান তার ১৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হোক। সেই নিয়ে সোহম অভিযোগ করছেন তাকে হুমকি দেওয়া হয়। এবং ফোনেতেও হুমকি দেওয়া হয়। পাশাপাশি রাজনৈতিক ও ইসু করে সোহমকে হুমকি দেন ঐ প্রযোজক বলে অভিযোগ। এ বিষয়ে তিনি আইনের দ্বারস্থ হতে চান। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথেও ও তিনি  কথা বলবেন বলে  তিনি জানান। 

 

20 May 2026 01:30 PM (IST)

Breaking News LIVE Update: উত্তরকন্যায় ৫ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে বিপুল সংবর্ধনা দেন দলের কর্মী-সমর্থকরা। সেখানে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। প্রতি সপ্তাহে পুরো একদিন উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী উত্তরকন্যাতে অফিস করবেন। উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন বিজেপি তা পূরণ করবে। 

 

20 May 2026 01:15 PM (IST)

Breaking News LIVE Update: গরুপাচার মামলায় IAS আনসার শেখকে জিজ্ঞাসাবাদ

গরুপাচার মামলায় IAS আনসার শেখকে জিজ্ঞাসাবাদ ইডির। এর আগেও তাঁকে একবার নোটিশ পাঠানো হয়। আজ তিনি হাজিরা দিয়েছেন।

 

20 May 2026 01:15 PM (IST)

Breaking News LIVE Update: ফল প্রকাশের পরে প্রথম রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের

নির্বাচনের ফল প্রকাশের পরে প্রথম রাজনৈতিক কর্মসূচি দলীয় বিধায়কদের। আর তাতেই অনুপস্থিত তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়ক। নির্বাচন পরবর্তী সন্ত্রাস ও হকার উচ্ছেদের প্রতিবাদে এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির নীচে অবস্থানে বসেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। সেখানেই অনুপস্থিত ৫০ বিধায়ক

 

20 May 2026 11:15 AM (IST)

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। আগামিকাল জরুরী ভিত্তিতে শুনানির আবেদন। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। আগামিকাল শুনানির অনুমতি।

20 May 2026 11:00 AM (IST)

Breaking News LIVE Update: প্রোমোটার কিশোর হালদারের উপরে হামলার ঘটনায় গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ

২০২৪ সেপ্টেম্বর মাসে প্রোমোটার কিশোর হালদারের উপরে হামলার ঘটনা ও ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে বাগুইআটি থানা গ্রেফতার করেছে অমিত চক্রবর্তীকে (ননী)। অমিত বিধাননগর পৌর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও ৯ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ঘনিষ্ঠ।

 

20 May 2026 11:00 AM (IST)

Breaking News LIVE Update: একাধিক জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র সহ বিপুল কার্তুজ উদ্বার করল রাজ্য পুলিসের এসটিএফ

একাধিক জাগায় অভিযান চালিয়ে অস্ত্র সহ বিপুল কার্তুজ উদ্বার করল রাজ্য পুলিসের এসটিএফ। দুর্গাপুর সহ একাধিক জায়গায় অভিযানে উদ্বার অস্ত্র ও কার্তুজ। দুর্গাপুর থেকে উদ্বার ৪টি অস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ, দুটি ম‍্যাগাজিন। দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার ২। ফিরোজ হোসেন, মহম্মদ সোনু।  ফিরোজকে আগেও সিআইডি গ্রেপ্তার করেছিল। একাধিক তৃণমূলের নেতার ঘনিষ্ঠ সে।  উল্লেখ্য, ১৬ মে থেকে বেআইনি অস্ত্র ও বিস্ফোরকের বিরুদ্ধে অভিযান চালানো নির্দেশ দেয় রাজ্য পুলিস।

 

20 May 2026 09:30 AM (IST)

Breaking News LIVE Update: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েত এলাকার এক তৃণমূল নেতাকে। অভিযুক্ত অমল হালদার, যিনি ওই পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ।অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হয়। এই ঘটনায় গতকাল নাদনঘাট থানায় অমিত হালদার নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত অমল হালদারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

20 May 2026 09:30 AM (IST)

Breaking News LIVE Update: প্রায়ত তৃণমূল নেতা রাজীব ব্যানার্জীর স্ত্রী

Breaking News LIVE Update: প্রায়ত তৃণমূল নেতা রাজীব ব্যানার্জীর স্ত্রী অঞ্জনা ব্যানার্জি। রাজীব ব্যানার্জি বলেন স্ত্রীর হার্ট ফেলিওর থেকে মাল্টি অর্গান ফেলিওর।এরপর ভেন্টিলেশন তারপর আজ মারা যান। বিগত কুড়ি দিন ধরে হাসপাতালে ভর্তি। বয়স হয়েছিল ৫৪।আজ রাতে দেহ নিয়ে যাওয়া হবে কলকাতার বাড়িতে।আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলায়। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয়।

20 May 2026 09:30 AM (IST)

Breaking News LIVE Update: রাত নামলেই ভুট্টা খেতে হাতির হানা

Breaking News LIVE Update: রাত নামলেই ভুট্টা খেতে হাতির হানা, আতঙ্কে মাল ব্লকের কৃষকরা। মাল ব্লক-এর ওয়াসাবাড়ি এলাকায় ফের মানুষ-বন্যপ্রাণী সংঘর্ষের আশঙ্কা দেখা দিচ্ছে।কারন  রাত নামলেই কৃষকদের ভুট্টা খেতে হানা দিচ্ছে বন্য হাতির দল। স্থানীয়দের অভিযোগ, গত টানা দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই একটি বা কখনও দুটি হাতি মাঠে ঢুকে ফসল নষ্ট করছে।
জানা গেছে, পাশের মংপং জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতিরা লোকালয়ে চলে আসছে। বিশেষ করে রাতের অন্ধকারে ভুট্টা ক্ষেতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি চালাচ্ছে তারা। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা।

20 May 2026 09:30 AM (IST)

Breaking News LIVE Update: শহরের ৫ মেডিকেল কলেজ-সহ হাসপাতালগুলির নিরাপত্তা

শহরের পাঁচটি মেডিকেল কলেজ সহ হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশ কমিশনারের। চিঠি প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষকে

# মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশের আউট পোস্টের অফিসার ইনচার্জরা কি কি করবেন,জানানো হল বিজ্ঞপ্তি জারি করে।

১.হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, দর্শনার্থী ও হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে তাঁদের প্রধান দায়িত্ব।

২. হাসপাতালের প্রবেশ ও প্রস্থান পথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দর্শনার্থী, রোগীর আত্মীয় এবং যানবাহনের প্রবেশে নজরদারি চালানোর পাশাপাশি হাসপাতালের সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশ রুখতে হবে।

৩. বিশেষভাবে হাসপাতাল চত্বরে দালালচক্র যাতে গজিয়ে উঠতে পারে।দালাল রাজ প্রতিরোধ করার ওপরও জোর দেওয়া হয়েছে।

৪.হাসপাতালে মোতায়েন থাকা পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের ডিউটি রোস্টার প্রস্তুত, কৌশলগত মোতায়েন, নিয়মিত ব্রিফিং এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও থাকবে অফিসার-ইন-চার্জের ওপর। 

৫.একইসঙ্গে ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাকে সচল ও কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৬.ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আউটডোর (OPD), জরুরি বিভাগ এবং বিভিন্ন ডায়াগনস্টিক এলাকায় শৃঙ্খলাবদ্ধ লাইন বজায় রাখা, আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার এলাকায় অতিরিক্ত ভিড় রোধ করা এবং রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজন প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

৭.জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ রয়েছে। আগুন লাগা, হিংসা, চুরি, মেডিকো-লিগ্যাল সমস্যা, নিখোঁজ ব্যক্তি কিংবা বিপর্যয় পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

৮.  হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হেল্পলাইন নম্বর দৃশ্যমান রাখতে হবে এবং জরুরি পথ সবসময় খোলা ও বাধামুক্ত রাখতে হবে।

 

20 May 2026 09:15 AM (IST)

Breaking News LIVE Update: এলপিজি গ্রাহকদের নো ইউর কাস্টমার

জুন মাসের ৩০ তারিখের মধ্যে এলপিজি গ্রাহকদের নো ইউর কাস্টমার বা কে ওয়াই সি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না হলে ঘরোয়া রান্নার গ্যাসে ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে। আধার ভিত্তিক সনাক্তকরণ ছাড়া আর ভর্তুকির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না পয়লা জুলাই থেকে। মঙ্গলবার রাতে এই মর্মে সমস্ত ডিলারের কাছে রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানির নির্দেশিকা এসেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক আনুষ্ঠানিক ভাবে এখনও বিষয়টি ঘোষণা না করলেও ডিলারদের ইতিমধ্যেই নির্দেশ কার্যকর করার অভ্যন্তরীণ সূচনা জারি করা হয়েছে কাল মধ্যরাতে। কলকাতায় এই মুহূর্তে ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। সেই টাকা পুরোটাই গ্রাহকরা মিটিয়ে দেন। এরপর যারা যারা ভর্তুকি পান তাদের অ্যাকাউন্টে বাড়িতে সিলিন্ডার পৌঁছানোর ১৫ থেকে ১৮ টি কর্মদিবসের পর ১৯ টাকা ৫৭ পয়সা ভর্তুকি ঢোকে। উজ্জ্বলা যোজনায় এই ভর্তুকির পরিমাণ ৩১৯ টাকা ৫৭ পয়সা। ডিলার অ্যাসোসিয়েশন জানিয়েছে বর্তমানে ৮৯ শতাংশ ভর্তুকি পাওয়া গ্রাহকের KYC আধারের সঙ্গে লিঙ্ক আছে। বাকি ১১ শতাংশের নেই। তাদের জন্য শেষ সুযোগ ৩০ জুন।

20 May 2026 09:15 AM (IST)

Breaking News LIVE Update: বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির মামলায় চার্জশিট পেশ ইডির

Breaking News LIVE Update: অনাবাসী ভারতীয় কোটায় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির মামলায় বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ইডি। ১০টি সংস্থা এবং ১৮ জন ব্যক্তির বিরুদ্ধে প্রায় ১৭১ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। মঙ্গলবার বিকেলে আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়। যাদবপুরের কেপিসি বেসরকারি মেডিকেল কলেজ সহ একাধিক ট্রাস্টের বিরুদ্ধে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সন্দেহজনক ট্রাস্টের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজগুলি পরিচালনা করা হত চার্জশিটে দাবি করেছে ইডি। যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের কর্তা দেবজ্যোতি ভট্টাচার্য এবং ইন্দ্রানী ঘোষ সহ একাধিক মেডিকেল কলেজের কর্তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ইডির দাবি, ভুয়ো অনাবাসী ভারতীয়দের প্রোফাইলের মাধ্যমে ওই দুর্নীতি করা হয়েছিল। ভর্তিতে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। অভিযুক্ত বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি।

20 May 2026 08:45 AM (IST)

Breaking News LIVE Update: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে আরও এক গ্রেফতার

Breaking News LIVE Update: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের এর খুনের ঘটনায় আরও একজন কে গ্রেফতার করল দিল্লি সিবিআই এর টিম । উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার পুনিত রাই নামে এক শুটার । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সোমবার উত্তরপ্রদেশের বালিয়ার স্বরূপনগরের বাসিন্দা রাজকুমার সিংহ হরিদ্বার থেকে দিল্লি পালানোর পথে ছাপা টোল প্লাজা এলাকা থেকে সিবিআই ও মোজাফফরনগর পুলিশ বাহিনী হাতে গ্রেফতার হয়। তারপর ফের এক গ্রেফতার।   

20 May 2026 08:45 AM (IST)

Breaking News LIVE Update: আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ৫ জেলাকে নিয়ে বৈঠক মুখ্য়মন্ত্রী। বৈঠকে থাকবেন পুলিসের শীর্ষকর্তা ও জনপ্রতিনিধিরা। বৈঠক শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। বিকেলে নাবান্নে বিএসএফের সঙ্গে বৈঠক। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের জন্য আজ  বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর শুরু করবেন মুখ্যমন্ত্রী।  বিকেল ৫টায় নবান্নে জমি হস্তান্তরের সইসাবুদ। সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ৪৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব।

20 May 2026 08:45 AM (IST)

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বিকেলে নবান্নে বিএসএফের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী। পাশাপাশি আজ দেশজুড়ে ওষুধের দোকানে চলছে ধর্মঘট। এছাড়াও থাকছেএলপিজি সংক্রান্ত খবর।  জুন মাসের ৩০ তারিখের মধ্যে এলপিজি গ্রাহকদের নো ইউর কাস্টমার বা কে ওয়াই সি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না হলে ঘরোয়া রান্নার গ্যাসে ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

Add Zee News as a Preferred Source

About the Author