Live Now

West Bengal CM Oath Ceremony Live: বিভিন্ন দফতরে প্রাক্তন মন্ত্রীদের ব্যক্তিগত সচিব-ওএসডি পদে থাকা ৪৬ আধিকারিককে পি অ্যান্ড এআর দফতরে যোগ দিতে নির্দেশ

West Bengal CM Oath Ceremony Live Updates: কলকাতায় বিজেপির হয়ে প্রচারে এসে রাস্তা থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই রাজনীতিতে জোর চর্চায় ঝাল মুড়ি। সেই চর্চার রেশ এসে পড়ল ব্রিগেডেও। 

West Bengal CM Oath Ceremony Live: বিভিন্ন দফতরে প্রাক্তন মন্ত্রীদের ব্যক্তিগত সচিব-ওএসডি পদে থাকা ৪৬ আধিকারিককে পি অ্যান্ড এআর দফতরে যোগ দিতে নির্দেশ
09 May 2026 11:45 PM (IST)

WB BJP Govt Oath: বিভিন্ন দফতরে প্রাক্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস) এবং ওএসডি পদে থাকা ৪৬ জন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিককে অবিলম্বে পি অ্যান্ড এআর দফতরে যোগ দেওয়ার নির্দেশ দিল। শুক্রবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি বিপণন, খাদ্য ও সরবরাহ, পরিবহণ, পঞ্চায়েত, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে কর্মরত আধিকারিকদের এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন পুলক সরকার, জয়ন্ত কুমার মল্লিক, শক্তি বেরা, তাপস কুমার কুণ্ডু, বিমলেন্দু দাস, সৌমাল্য ঘোষ-সহ আরও অনেকে।

রাজ্যপালের নির্দেশে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

09 May 2026 10:15 PM (IST)

LOP: রাজ্য়ে ফের পালাবদল। এবার ক্ষমতায় বিজেপি, বিরোধী আসনে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। চিফ হুইপ ফিরহাদ হাকিম। ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।

09 May 2026 05:45 PM (IST)

দলবিরোধী মন্তব্যের জের। কোহিনূর মজুমদার, ঋজু দত্ত ও কার্তিক ঘোষকে এবার ৬ বছরের জন্য় সাসপেন্ড করল তৃণমূল।

09 May 2026 01:15 PM (IST)

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল বা 'বায়ো' (Bio) পরিবর্তন করেছেন। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) কাছে পরাজয়ের পর তাঁর ইস্তফা দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার কয়েক দিন পরেই এই পদক্ষেপ নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বায়োতে অবশেষে লেখা, 'প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম এবং ১৭তম বিধানসভা)।'

09 May 2026 12:15 PM (IST)

Purulia: বিজেপির সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন পুরুলিয়ায় ঝালমুড়ি বিলি করে অভিনব ভাবে উৎযাপন পুরুলিয়া জেলা বিজেপি নেতাকর্মী সমর্থকদের। পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে জায়ান্ট স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখে ঝালমুড়ি খেয়ে এবং বিলি করে সেলিব্রেশন বিজেপি কর্মী সমর্থকরা । 

09 May 2026 12:15 PM (IST)

Rabindra Jayanti: রবি-কবির জন্মদিনে প্রথম BJP সরকারের শপথ, রাজনৈতিক ২৫শে বৈশাখ 

 

09 May 2026 12:15 PM (IST)

West Bengal CM Oath Ceremony Live: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে ঘিরে শনিবার উৎসবের আবহ তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা জুড়ে। তেমাথানি বাজার এলাকায় জায়েন্ট স্ক্রিনে সম্প্রচারিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ। 

 

09 May 2026 11:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শপথ নিলেন নিশীথ প্রামাণিক।

 

09 May 2026 11:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শপথ নিলেন ক্ষুদিরাম টুডু।

 

 

09 May 2026 11:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শপথ নিলেন অশোক কীর্তনিয়া।

 

09 May 2026 11:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শপথ নিলেন অগ্নিমিত্রা পল।

 

09 May 2026 11:30 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ। 

09 May 2026 11:15 AM (IST)

Mamata Banerjee: ২৫ বৈশাখ উপলক্ষে এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট।

09 May 2026 11:15 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ব্রিগেডে নতুন সরকার শপথ নেবে। অথচ ব্রিগেডের সামনে দেখা গেল উলটোমুখী লম্বা লাইন। প্রথম এসে অনেকেই উলটো লাইন দেখে ভেবেছিলেন তবে কী সভা শুরুর আগেই বাড়ির পথ ধরলেন কর্মীরা। খোঁজ নিয়ে দেখা গেল এ লাইন সে লাইন নয়। প্রখর রোদে একটু চাঙ্গা হয়ে নিতে ওয়াসের সেন্টারে লাইন লাগিয়েছেন কর্মীরা। নুন চিনির মিশ্রণে শরীর একটু চাঙ্গা হতেই তারা ফিরছেন মঞ্চের অভিমুখে।

09 May 2026 11:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কলকাতামুখী যাত্রা। ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। ছোট গাড়ি, বাস, বাইক নানা যানবাহনে করে দলে দলে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশে। আর সেই যাত্রাপথে শক্তিগড় যেন পরিণত হয়েছে এক রাজনৈতিক উৎসবের মিলনক্ষেত্রে।

 

09 May 2026 11:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: বিজেপির শপথ মুখরিত সনাতনী শঙ্খ ধ্বনিতে

09 May 2026 11:00 AM (IST)

Dilip Ghosh: 'ভারতীয় জনতা পার্টি হাওয়াতে না, বাস্তবে কাজ করে', শুভেন্দুর শপথের সকালে যা বললেন দিলীপ

09 May 2026 10:45 AM (IST)

Biman Basu: বাংলার নতুন সরকারের কাছ থেকে কি প্রত্যাশা তা নিয়ে বললেন বিমান বসু। বললেন, 'সবকা সাথ সবকা বিকাশ যেন হয়। অতীতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোতে অনেকের মধ্যে একটা শঙ্কা থেকে যাচ্ছে। সেটা যেন না হয়।'

09 May 2026 10:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শুধু নেতা নেত্রীরা নয় সরকার আনার শপথ করেছিলেন কর্মীরাও। কেতু গ্রামের বাসিন্দা দীর্ঘ ১৫ বছর ধরে জুতো পড়েনি। প্রতিজ্ঞা ছিল বিজেপি সরকার না এলে জুতো পড়বেন না তিনি। অবশেষে বিজেপি সরকার গঠন হলে সেই শপথ ভাঙার পথে তিনি।

 

09 May 2026 10:15 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ১১ টা নাগাদ শিয়ালদহ স্টেশন মোটামুটি ফাঁকা হয়ে যাবে। যে সমস্ত কার্যকর্তা গাইড করছেন তারাও ব্রিগেড চলে যাবেন। 

 

09 May 2026 10:15 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। আজ ব্রিগেডে অনুষ্ঠান। বিজেপি কর্মীদের জলপাইগুড়িতে লাড্ডু বিতরণ। রবীন্দ্র জয়ন্তী পালন। প্রজেক্টারে সারাদিন অনুষ্ঠান দেখানোর সুযোগ। আনন্দে মাতোয়ারা সকলেই। পথ চলতি চলে যা লোক সকলকেই লাগবে এবং মিষ্টি, চকলেট বিতরণ।

09 May 2026 10:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্য সচিব, ডিজি, বিধাননগরের পুলিস কমিশনার-সহ ২৩জনের একটি টিম রয়েছে।

09 May 2026 10:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শুরু হল রবীন্দ্রসঙ্গীত। অগ্নিভ বন্দোপাধ্যায় গাইছেন আমার মুক্তি আলোয় আলোয়।

09 May 2026 09:45 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ১০টা ১০-এ নামবেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট সময়ের আগেই কলকাতায় এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

09 May 2026 09:30 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের ঢল, ভোর থেকেই ট্রেনে ট্রেনে কলকাতার পথে সমর্থকেরা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে গিয়েছে কলকাতামুখী যাত্রা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বর্ধমান স্টেশনে  দেখা গেল বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে স্টেশন চত্বর কার্যত পদ্ম শিবিরের দখলে। কেউ দল বেঁধে লোকাল ট্রেনে উঠছেন, কেউ আবার সংরক্ষিত কোচে করে রওনা দিচ্ছেন হাওড়ার উদ্দেশে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।

09 May 2026 09:30 AM (IST)

Jalpaiguri: সাত সকালে রঙিন আলপনায় সেজে উঠেছে শহর জলপাইগুড়ি। শহরের ব্যস্ততম কদমতলা ট্রাফিক মোড়ে রাস্তার উপরে রংতুলি হাতে বিশিষ্টজনেরা। সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে রবীন্দ্র স্মরণ ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি সদস্যরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান প্রজন্মে রবীন্দ্রনাথ ঠাকুরক সম্বন্ধে বেশি বেশি করে চেনা এবং তার সম্বন্ধে জানা এই লক্ষ্য উদ্যোক্তাদের। অপরদিকে, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে রবীন্দ্রনাথের ছবি হাতে রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র স্মরণ। আজ সাতসকালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ছোট থেকে বড় বহু  সাংস্কৃতিক প্রেমীরা।

09 May 2026 09:30 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ব্রিগেড শপথ শুভেন্দু অধিকারীর। গমগম করছে ব্রিগেড সহ কলকাতা। অন্য দিকে জনশূন্য হরিশ চ্যাটার্জি স্ট্রিট প্রাক্তন মুখ্যমন্ত্রী-র বাড়ি। এখানে শুধুই শূন্যতা। নেই কোনও কর্মী সমর্থক, তবে মাঝে মাঝে গেরুয়া পতাকা উড়িয়ে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে মমতার বাড়ির সামনে দিয়ে ব্রিগেড মুখী বিজেপি কর্মীরা। সকালে বাড়ির সামনে ফাঁকা থাকলেও বিকেলে এখানেই রবীন্দ্র জয়ন্তী পালন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোন পথে চলবে নতুন বিরোধী দল তৃণমূল তার আভাস পাওয়ার অপেক্ষায় তৃণমূল জয়ী বিধায়ক ও কর্মীরা।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ইতিহাসের সাক্ষী হতে ব্রিগেডমুখী সমর্থকেরা। উত্তরীয় কেনার ঢল সমর্থকদের। উত্তরীয় কিনে নিজেই নিজের গলায় পড়তে শুরু করেছেন। সেই সঙ্গে নিজের জমিতে চাষ করা পদ্ম মালা তৈরি করে এনেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে পড়ানোর জন্য। 

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: এক দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)-র প্রথম সরকার গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে এবং নতুন সরকারের যাত্রা শুরুকে উদযাপন করতে সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। কাটোয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে বিজেপি কর্মী ও সমর্থক সকাল থেকেই ট্রেন ধরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির এই ক্ষমতা দখল দলের কর্মী ও সমর্থকদের এক অন্য মাত্রার আত্মবিশ্বাস জুগিয়েছে। সব মিলিয়ে আজ তিলোত্তমা শহর কলকাতা এক নতুন ইতিহাসের মুখোমুখি হতে চলেছে, আর তার সাক্ষী থাকতে ট্রেন-বাসের পথ ধরে ছুটে চলেছে হাজারো মানুষের জনস্রোত।

09 May 2026 08:00 AM (IST)

Road Accident: বাইক লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত দুই বাইক আরহী। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার হসপিটাল মোড় এলাকায়। রাতে ২ যুবক বাইকে করে বাড়িতে ফিরছিলেন বাসন্তী বাজারের দিকে। উল্টো দিক থেকে একটি লরির সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। দুজনেই ঘটনাস্থলের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। পলাতক লরিটি। 

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: সকাল ৭.১৫ হাওড়া থেকে ছাড়লো প্রথম লঞ্চ। সেই লঞ্চে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিলেন ব্রিগ্রেডের উদ্দেশ্যে। সফর সঙ্গী হল জি ২৪ ঘণ্টা। কর্মীরা জানান আজ ঐতিহাসিক দিন। রাজ্যে পালা বদল। তাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে বাংলায় নতুন সূর্যোদয়।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শপথের পর বিধানসভায় রবীন্দ্রজয়ন্তী পালন। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: বিশ্ব বাংলার যে ব লোগো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এতদিন ব্যবহার করা হত সেই 'ব' লোগো এবার উঠে গেল। আজকের শপথ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞাপন  প্রকাশিত হয়েছে সেখানে একদিকে লেখা রয়েছে গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আর অন্যদিকে রয়েছে বিকশিত পশ্চিমবঙ্গ বিকশিত ভারত লেখা নতুন লোগো। কমলা রঙের পদ্ম ফুলের মধ্যে পশ্চিমবঙ্গের মানচিত্র দিয়ে তৈরি হয়েছে এই নতুন লোগো।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী। আঁটসাঁট নিরাপত্তায় মোড়া থাকছে গোটা শহর জুড়ে। সেই কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিস। সেই নোটিসে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র‌্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। ব্রিগেড মুখী মিছিল বা শোভাযাত্রা অনুয়ায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পুলিস যেকোনও সময় যেকোনো রাস্তা বন্ধ, নিয়ন্ত্রিত বা একমুখী করতে পারবে। শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে সবজি, ওধুধ, দুধ, অক্সিজেন সরবরাহ-সহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে। গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এজেসি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন-এ আজ বেলা ৩ টে পর্যন্ত যেকোনো ধরনের গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: নন্দীগ্রামের বিভিন্ন ব্লক থেকে, প্রায় পাঁচ থেকে ছটি করে বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সকাল থেকেই বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। তারা ভোর থেকেই হাজির রয়েছেন বিভিন্ন মোড়ে মোড়ে। কলকাতায় ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

09 May 2026 08:00 AM (IST)

West Bengal CM Oath Ceremony Live: ব্রিগেডে ঝাল মুড়ি কাউন্টার! কলকাতায় বিজেপির হয়ে প্রচারে এসে রাস্তা থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই রাজনীতিতে জোর চর্চায় ঝাল মুড়ি। সেই চর্চার রেশ এসে পড়ল ব্রিগেডেও। ব্রিগেডের যেখানে শপথ নেবে নবনির্বাচিত সরকার সেখানে দেওয়া হল ঝাল মুড়ি কাউন্টার। পাশাপাশি রয়েছে বিভিন্ন মিষ্টির কাউন্টারও।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...