)
রণজয় সিংহ: ২১ জুলাই-এর প্রস্তুতির সভামঞ্চে রাজ্যে মন্ত্রী ও মালদা জেলা পরিষদের সদস্য বাগবিতণ্ডা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুর্হূতে আবার তৃণমূল কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে। যা ঘিরে সরগরম মালদার রাজনীতি। রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসে থাকা শাসকদলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন।
মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধস নেমেছিল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস সব থেকে কম ভোট পেয়ে ছিলেন মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই। এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতে হয়েছিল মন্ত্রীর ভাইকেও। আর সব কিছুর পিছনেই ছিল দলের মধ্যে গোষ্ঠীকোন্দল। অভিযোগ ছিল মন্ত্রী এবং তার ভাই এলাকায় বিভিন্ন ব্যাপারে দুর্নীতি করছে। আর এর জন্যই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় শাসকদলের থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ।
আর এরপর থেকেই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস সদস্য বুলবুল খান। আর তাই ২১ জুলাই প্রস্তুতি সভায় বক্তব্যে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমুল। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এল। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে। এই বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে।
জেলাজুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব।দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন। ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক(এ) সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন-সহ শাখা সংগঠনের নেতারাও। সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রী বলেন, এখন নতুন নতুন নেতা উঠে আসছে। অনেকে নিজেকে বড় নেতা ভাবছে। বড় নেতা কীভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি। প্রথমে নাম না করলেও পরে মন্ত্রী বলেন, আমি বুলবুলকে ভালোবাসি। কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)