জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে, প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে কেন তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না'? নির্বাচন কমিশনের হোয়াটস অ্য়াপ নির্দেশের বিরুদ্ধে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'সাহস থাকলে সকলকে বাদ দিয়ে প্রতি দিন আমার গাড়ি তল্লাশি করুন'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: West Bengal Assembly Election 2026: ভোট-বাংলায় সল্টলেক থেকে পুলিস তুলে নিল তৃণমূলের হেভিওয়েটকে, তুলকালাম বিতর্ক
মমতা বলেন, 'দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো চেক করো। আমি চাই আমার গাড়িতেও তল্লাশি হোক। আমি খুশি হয়েছিলাম। বিজেপির মতো আমি চোর, ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সা স্যালারিও নিই না'। তাঁর অভিযোগ, 'কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, আমি জানি'।
মমতার আরও বক্তব্য, 'আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন? টাকার ভান্ডার নিয়ে নেমেছেন? জানবেন নির্বাচনের পর বুলডোজ়ার নিয়ে আসবে, আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। ভয় পাবেন না। নির্বাচনের সময় কার্ড বিলি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন'।
রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন, 'বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। আমি নাম নেব না। আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। আমাকে গালি দিয়েছে। আগে তো অশান্তি হত না। এখন আপনাদের অধীনে আসার পর প্রতি দিন অশান্তি হচ্ছে। এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যায়। আমাদের হাতে এখন আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে রয়েছে'।
এর আগে, সকালে নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে বড় বার্তা দেন রাজ্যপাল আর এন রবি। তিনি বলেন, 'গত কয়েক দশকে বাংলার পরিস্থিতি খারাপ হয়েছে। এক সময় বাংলা গোটা দেশের অর্থনৈতিক দিক দিয়ে সর্বোচ্চ স্থানে ছিল কিন্তু। কিন্তু দুর্ভাগ্য কত কয়েক দশকে পরিস্থিতি খারাপ হয়েছে। এই নতুন ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। সেখানে বাংলার পরিস্থিতি খারাপ থেকে খারাপ হয়েছে। বাংলা পিছিয়ে থাকতে পারে না। উঠে দাঁড়াতে হবে। পরিবর্তন করার সংকল্প নিতে হবে। সব সময় নেগেটিভিটি ছড়ানো নয় বরং পজিটিভিটি র স্যাথে এগোতে হবে'।
আরও পড়ুন: West Bengal Elections 2026 Richest Candidates: ভোটে বাংলার সবচেয়ে ধনী প্রার্থী কারা? কোটি-কোটি টাকার সম্পত্তি তাঁদের, তালিকায় চমকে দেওয়া ধনকুবেরদের নাম
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)