Memari Shocker: ছুরি নিয়েই নামাজে! মেধাবী পড়ুয়া আশিক-ই বাবা-মায়ের খুনি! মেমারি হত্যাকাণ্ডে ভয়ংকর সত্যি সামনে...

Memari Murder Crime News: ছোটো থেকে কোনও কিছুর অভাব ছিল না হুমায়ুনের জীবনে।   সেই মেধাবী ছেলে যে এমন নৃশংসভাবে বাবা-মাকে খুন করে দেহ বাইরে টেনে এনে ফেলবে ভাবতেও পারছেন না তাঁরা।

সুদেষ্ণা পাল | Updated By: May 29, 2025, 04:21 PM IST
Memari Shocker: ছুরি নিয়েই নামাজে! মেধাবী পড়ুয়া আশিক-ই বাবা-মায়ের খুনি! মেমারি হত্যাকাণ্ডে ভয়ংকর সত্যি সামনে...

পার্থ চৌধুরী: কী কারণে বাবা-মাকে নৃশংসভাবে খুন করল হুমায়ুন তা নিয়ে এখনও ধোঁয়াশায় আত্মীয় ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার রাতেই বনগাঁয় পুলিসের হাতে ধরা পড়েছে মেমারিতে নৃশংসভাবে খুন হওয়া দম্পতির ছেলে হুমায়ুন কবির ওরফে আশিক। আত্মীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন, আশিক সিভিল ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে দিল্লিতে থাকতেন।  তাঁর বিয়েও হয়েছিল কয়েক বছর আগে। কিন্তু বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মানসিক অবসাদে ভুগতে থাকায় তাঁকে নিজেদের কাছে নিয়ে আসেন বাবা-মা। সেটাই কাল হল।

Add Zee News as a Preferred Source

মেধাবী হুমায়ুন-ই বাবা-মায়ের খুনি!

হুমায়ুনের সম্পর্কিত ভাই সৈয়দ মহম্মদ জানান, ছোটো থেকে কোনও কিছুর অভাব ছিল না হুমায়ুনের জীবনে।  অনেক সম্পত্তি। পড়াশুনাতেও ভালো। বাইরে থেকে দেখে কিছুই বোঝা সম্ভব ছিল না। কিন্তু শুনেছই তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন আশিক। সবচেয়ে আশ্চর্যের হল গতকাল আশিক দিল্লি না গিয়ে বনগাঁ কেন গেল? বুঝতে পারছেন না তাঁরা।

ছুরি নিয়েই বাবার সঙ্গে নামাজে!

এলাকার বাসিন্দা রায়হান আলি জানান, ঘটনার আগের রাতেও বাবার সঙ্গে নামাজ পড়তে এসেছিলেন হুমায়ুন ওরফে আশিক। তখন তাঁর কাছে ছুরি ছিল। সেই ছুরি তিনি অনলাইনে আনিয়েছিলেন বলে বলেছিলেন। এমনিতে ভালো ছেলে হিসেবেই পরিচিত হুমায়ুন দিনরাত ল্যাপটপে পড়াশুনা নিয়েই থাকতেন। বাবা মোস্তাফিজুর তাঁকে কিছু জিজ্ঞেস করাতেই ছেলে আশিক এই কাণ্ড ঘটিয়ে বসেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

হুমায়ুনের পিসতুতো দাদা কাজী আখতার আলিও জানান আগের দিন আশিকের কাছে ছুরি থাকার কথা। তিনি আরও জানান, ছোট থেকেই খুব মেধাবী ছিল আশিক।  দিল্লিতে চাকরি পাওয়ার পর মাঝে মাঝে বাড়ি আসতেন। কিন্তু কারও সঙ্গে বেশি মেলামেশা করতেন না। একাই ঘরে বসে থাকতেন। সেই মেধাবী ছেলে যে এমন নৃশংসভাবে বাবা-মাকে খুন করে দেহ বাইরে টেনে এনে ফেলবে ভাবতেও পারছেন না তাঁরা।

বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারিতে কাশিয়ারা মুক্তারবাগান এলাকায় বাড়ির সামনে রাস্তার উপর উদ্ধার হয় প্রৌঢ় দম্পতির গলার নলি-কাটা অবস্থায় জোড়া দেহ। বাড়ির মধ্যে থেকে কোনও কিছু চুরি না গেলেও সিসিটিভির হার্ডডিস্ক উধাও ছিল শুধু‌। জোড়া খুনের ঘটনায় প্রথমেই সন্দেহের তির গিয়ে পড়ে দম্পতির ছেলের দিকে।

হতভম্ব আত্মীয় থেকে পড়শিরা

পিসি রিনা চৌধুরী জানান, যাদবপুরে বি.টেকে ভালো ফল করেছিলেন আশিক। সেই সময় সেখান থেকেই ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যায় ভালো কোম্পানিতে। টাকাপয়সা পেয়ে ধর্মীয় স্থানে বা গরিবদের দানও করে দিতেন আশিক। সেই ছেলে যে এহেন কাণ্ড ঘটাতে পারেন, কল্পনাও করতে পারছেন না তিনি। তবে পিসি এও জানান যে, ছেলের মানসিক সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তাঁর বাবা।

আশিকের পিসেমশাই চৌধুরী রফিকুল আলম জানান, ধর্মীয় স্থানে বা গরিবদের টাকাপয়সা দিলেও বাড়িতে কোনও টাকাপয়সা দিতেন না আশিক। বিবাহবিচ্ছেদের পর কিছুদিন নিঁখোজ হয়ে যান। তখন হিমাচল প্রদেশ থেকে তাঁকে খুঁজে আনেন বাবা-মা। গত কয়েক মাস বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। কারও সঙ্গে মিশতেন না। দিনে ঘুমাতেন। রাতে ল্যাপটপে কাজ করতেন। 

আরও পড়ুন, Mermaid Babies: এক 'ভয়ংকর' ওষুধে ৪৬ দেশে 'মারমেইড বেবি'! ২০০০০ শিশুর... ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়...

Crocodile in Ganges: লঞ্চের পাশেই বিশাল কুমির! নবদ্বীপের পর এবার শান্তিপুরের গঙ্গায়... ব্যাপক আতঙ্ক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.