South 24 Prgs Shocker: আয় চকোলেট দেব... খুড়তুতো দাদার কথায় ঘরে গিয়ে সর্বনাশ নাবালিকার! লালসা মিটিয়ে খুবলে নিল চোখ...

South 24 Prgs Shocker: শুক্রবার সন্ধ্যা থেকে নাবালিকাকে খুঁজে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে শনিবার সকালে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে রক্তাক্ত দেহ দেখে পুলিসকে খবর দেন  

সিকান্দর আবু জ়াফর | Updated By: Nov 17, 2025, 08:42 PM IST
South 24 Prgs Shocker: আয় চকোলেট দেব... খুড়তুতো দাদার কথায় ঘরে গিয়ে সর্বনাশ নাবালিকার! লালসা মিটিয়ে খুবলে নিল চোখ...

নকিব উদ্দিন গাজী: ভয়ংকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। উস্থি থানার সংগ্রামপুরের ইসলামপুর কলোনি পাড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযাগ উঠল তারই কাকার ছেলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত হাবিবুল লস্কর নামে এক যুবক। শনিবার সকালে অভিযুক্তের বাড়ির সামনে থেকে নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Add Zee News as a Preferred Source

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নাবালিকার বাবা-মা চিকিৎসার কাজে বাইরে গিয়েছিলেন। কেউ ঘরে না থাকার সুযোগ নিয়ে কাকার ছেলে হাবিবুল লস্কর নাবালিকাকে ঘরে ডাকে। অভিযোগ, প্রথমে ধর্ষণ এবং পরে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় মেয়েটি। সেই সময় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ির ফাঁস লাগানো হয়। অত্যাচারের দাপটে নাবালিকার একটি চোখ উপড়ে বেরিয়ে এসেছে। অভিযুক্ত যুবক তার বাড়িতে একাই থাকে।

শুক্রবার সন্ধ্যা থেকে নাবালিকাকে খুঁজে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে শনিবার সকালে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে রক্তাক্ত দেহ দেখে পুলিসকে খবর দেন। পুলিস এসে দেহ উদ্ধার করে ও ঘটনাস্থল ঘিরে ফেলে। এলাকায় মোতায়েন করা হয় পুলিস।

আরও পড়ুন-পিকআপ ভ্যানের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে গভীর খাদে পড়ল বাস, মর্মান্তিক পরিণতি ৩৭ যাত্রীর

আরও পড়ুন-হাসিনাকে ফেরাক ভারত, চিঠি দেবেন ইউনূস! চাপ তৈরি করতে চাইছে বাংলাদেশ...

নিহত নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিস সুপার মিতুন কুমার দে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চকলেটের লোভ দেখিয়ে মেয়েটিকে ফাঁকা জায়াগায় নিয়ে গিয়ে প্রথম ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে খুন করা হয়। মেয়েটির একটি চোখ খুলে বেরিয়ে এসেছে। ধর্ষণ করে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে। 

অভিযুক্ত যাতে সর্বোচ্চ সাজা পায় সেই চেষ্টা করা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.