West Bengal Weather Update: নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে শুক্র বা শনিবার বৃষ্টির সম্ভবনা তৈরি হতে পারে
অয়ন ঘোষাল: এমাসেই নিম্নচাপের চোখ রাঙানি। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে গতকাল তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আজ ভোর থেকে উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ রাতের পর এটি অবস্থান করবে। পরবর্তী ৪৮ ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।
দক্ষিণবঙ্গ
আজ বুধবার স্থানীয়ভাবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই একটি জেলায়। পরশু শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনি এবং রবি বৃষ্টি চলবে পশ্চিমের জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাবে গাঙ্গেয় জেলাগুলো।
উত্তরবঙ্গ
আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ওপরের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আরও পড়ুন-ভয়ংকর! রাস্তায় এ কী? পথচলতি মানুষের গলা কাঠ, হাড়হিম...
কলকাতা
এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম। নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে শুক্র বা শনিবার বৃষ্টির সম্ভবনা তৈরি হতে পারে। তার আগে পর্যন্ত সকাল থেকেই রীতিমতো গরমের জ্বালা। বেলা বাড়লে তার সঙ্গে যুক্ত হবে জলীয় বাষ্প পূর্ণ চূড়ান্ত অস্বস্তি।
আরও পড়ুন-'মেরা জবান মেরা শাসন হে', বীরভূমে ফের পুরনো মেজাজে অনুব্রত!
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। প্রায় স্বাভাবিক। কাল দিনের তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯০ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.