Bengal Weather Update: মঙ্গলেই দিগন্তে ঘন কালো বর্ষার মেঘচ্ছায়া? ১৩-তেই আন্দামানে বর্ষা, ৯ দিন আগেই মৌসুমি বায়ু ঢুকছে...

Monsoon in India: আগামীকালই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকছে। মৌসম ভবন বলছে, স্বাভাবিক ভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ মে থেকে ২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। তবে দেখাই যাচ্ছে, এবারে সেটা এগিয়ে এসেছে। স্বাভাবিক দিনের থেকে ন দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

Bengal Weather Update: মঙ্গলেই দিগন্তে ঘন কালো বর্ষার মেঘচ্ছায়া? ১৩-তেই আন্দামানে বর্ষা, ৯ দিন আগেই মৌসুমি বায়ু ঢুকছে...

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!