অয়ন ঘোষাল: এসে গেল আজ, স্নানযাত্রার বিকেলের আবহাওয়ার খবর। আগেই জানা ছিল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর (bay of bengal) এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে (Andhra Pradesh coast) সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত (cyclonic system)। যদিও উত্তর ওড়িশার ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে বর্ষা (Rainy Season) আসছে। কবে থেকে? জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
Add Zee News as a Preferred Source
সক্রিয় মৌসুমি বায়ু
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ১৫ দিন পরে আবার সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু। পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখার সক্রিয় হবে ১৪ জুন-- এই বার্তা দিয়েছে মৌসম ভবন। তবে, ১৬ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে না।
শুক্র থেকে রবি
দক্ষিণবঙ্গে আজ, বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: Deadliest Nuclear Bomb Death Toll: দুঃসহ পরমাণু বিস্ফোরণ! দু'দেশের সংঘাতে রক্তস্রোতের যবনিকা! পরপর দুটি মারণ আঘাতে মুহূর্তে শ্মশান গোটা দেশ...
আরও পড়ুন: Meghalaya Missing Couple: সোনমের সিগন্যালে ভয়ংকর ধারাল অস্ত্র নিয়ে বিশাল ঝাঁপিয়ে পড়ে রাজার উপর! হানিমুন-মার্ডারের বীভৎস কয়েক ঘণ্টা...
তাপমাত্রা কমবে
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, এই বৃষ্টির জেরেই শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলায়।

উত্তরবঙ্গেও
উত্তরবঙ্গেও আজ, বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
ভারী বৃষ্টির সতর্কতা
শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রবিবারের মধ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)