Bengal Weather Updates: রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা! উপকূলে আশঙ্কা! মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা...

Bengal Weather Updates: দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

সৌমিত্র সেন | Updated By: Jul 6, 2025, 07:37 PM IST
Bengal Weather Updates: রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা! উপকূলে আশঙ্কা! মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা...

সন্দীপ প্রামাণিক: এসে গেল আজ, রবিবারের বিকেলের আবহাওয়া-সংবাদ। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়। কী জানালেন তিনি?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Himachal Flash Floods: ভয়াবহ হড়পা বানের মৃত্যুছোবলে লহমায় মৃত ৭৫! ভয়াল ঢেউ, বিপুল কাদাস্রোত, বিশাল ধসে যেন নরক...

আরও পড়ুন: Mahabharata Civilization: রাজস্থানে সরস্বতীতীরে ৪৫০০ বছরের পুরনো সভ্যতার আশ্চর্য নিদর্শন! এখানেই ছিলেন পাণ্ডবেরা? তবে কি...

ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত

জানা গিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ ছত্তীসগঢ় ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে; উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।

বৃহস্পতি থেকে বদল

উত্তরবঙ্গে আজ রবিবার ও আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতি পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা-- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার মালদা-সহ নীচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও।

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি

দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

জানা গিয়েছে নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ রবিবার এবং আগামীকাল সোমবার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.