Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের রক্তচক্ষু! ২৫ জুনেই উথালপাথাল বঙ্গোপসাগর! অতি ভারী বৃষ্টি চলবে ক'দিন?
Bengal Weather Update: মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অয়ন ঘোষাল: এসে গেল সোমবারের আবহাওয়াখবর। বাংলাদেশ-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে।
TRENDING NOW
মনসুন আপডেট
দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা পাঠানকোট ও জম্মুর উপর অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ, পঞ্জাবের কিছু অংশ এবং সম্পূর্ণ লাদাখ কভার করেছে। মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ। দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশে এবার ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থানের আরও কিছু অংশ, পঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লির আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। আগামী দুই তিন দিনে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এলাকার আরো কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থান পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লির আরো কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।
সিস্টেম
২৫ জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। উত্তর-পূর্ব আসামে আরও এক ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর প্রদেশের নিম্নচাপ এলাকা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তর প্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে বিস্তৃত। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত। নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তর প্রদেশের উপর অবস্থান করছে, এটি আরও উত্তর-পশ্চিম দিকে ধীরগতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে।
দক্ষিণবঙ্গ
সোমবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলি এবং হাওড়ায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গ
সোমবার অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা-- সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতা
আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।
ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির সতর্কতা মধ্যপ্রদেশ ও রাজস্থানে। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লির কিছু অংশে। কর্ণাটক জম্মু-কাশ্মীর অরুণাচল প্রদেশ লাদাখ মোজাফফরাবাদ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গাতেও। ঝাড়খন্ড কেরল মাহে ও উত্তর প্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পদুচেরি ও করাইকালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Soumitra Sen
পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
...Read More