জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশে নজর উত্তরবঙ্গে। তৃণমূল অ্যান্টি নর্থবেঙ্গল পার্টি, তৃণমূল অ্যান্টি আদিবাসী পার্টি, তৃণমূল অ্যান্টি চা-বাগান পার্টি', চাঁচাছোলা ভাষায় আক্রমণ শালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'উত্তরবঙ্গে তৃণমূলের নীতি শুধু উপেক্ষা করা আর ভয় দেখানো। ৪ মে-র পর নতুন সরকার আসবে। সব বদলে যাবে। অনেক হয়েছে। পশ্চিমবঙ্গ আর সহ্য করবে না'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Amit Shah in Bengal: 'সবে তো শুরু, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবার সরকার গড়ে ওদের তাড়াব'
শিলিগুড়িতে মোদী বলেন, 'উত্তরবঙ্গে পরিকাঠামো ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। কাজ করেনি, কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। মাদ্রাসার জন্য় হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি'। তাঁর কথায়, 'যখন এখানে এত বৃষ্টি হল, চারদিকে হাহাকার, তখন তৃণমূলের সরকার কলকাতায় উৎসব পালন করছিল'।
মোদী বলেন, 'তৃণমূলের ১৫ বছরের কাজকর্ম আপনারা দেখেছেন। এত তরুণ-তরুণীকে দেখছি। ১৫ বছর আগে আপনারা হয়তো ক্লাস ওয়ানে প়ড়তেন। এখন আপনারা রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাবেন। তৃণমূল কোনও কাজ করেনি। শুধু দুর্নীতিই করেছে'।
মোদীর আরও বক্তব্য, 'আপনাদের প্রধান সেবক বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কেন্দ্রের সব কাজে বাধা দিচ্ছে। পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডরের কাজও এই কারণেই এখনও পূর্ণ হয়নি। বিজেপি সরকার এলে দ্বিগুণ গতিতে পশ্চিমবঙ্গের বিকাশ হবে'। বলেন, 'চা-বাগানের উন্নতিতে নজর দেয়নি তৃণমূল। প্রতিবেশী অসমকে দেখুন চা বাগানে বিজেপি কত সাহায্য করেছে। ভূমির পাট্টাও দিয়েছে। আপনাদের এখানকার চায়ের স্বাদ অসমের চেয়ে ভাল আর কে জানবে'!
প্রধানমন্ত্রীর আর্জি, 'বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। মোদীকে একটা সুযোগ দিন। নারীদের সুরক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গরিবকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, বাংলার সংস্কৃতিকে তুষ্টিকরণ থেকে বাঁচানোর জন্য একটা সুযোগ মোদীকে দিন'।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2026: বিগ নিউজ: ভোটের আগেই অভিষেকের হাত ধরে এবার তৃণমূলে প্রত্যাবর্তন হেভিওয়েট গেরুয়া নেতার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)