Bangaon Local: অফিস টাইমের ভিড় সামলাতে বনগাঁ শাখায় নতুন আরও ৫ লোকাল, কখন কখন, জেনে নিন...

New local trains:  ডিআরএম শিয়ালদহ জানিয়েছেন, যাত্রী সংখ্যার নিরিখে ট্রেন বাড়ানো হবে। রেলের দাবি, বিমানবন্দর রুটের মেট্রো ও পূর্ব রেলের সংযোগস্থল হিসাবে নতুন ‘ট্রান্সপোর্টেশন হাব’ হয়ে উঠবে ওই স্টেশন। 

সুদেষ্ণা পাল | Updated By: Jun 12, 2025, 07:25 PM IST
Bangaon Local: অফিস টাইমের ভিড় সামলাতে বনগাঁ শাখায় নতুন আরও ৫ লোকাল, কখন কখন, জেনে নিন...

অয়ন ঘোষাল: সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের কথা ভেবে বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে পাঁচটি নতুন ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। আজ বৃহস্পতিবার থেকেই ওই লোকালগুলি চালু হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, মুম্বই সেন্ট্রাল রেলে লোকাল ট্রেনে ভিড়ের চাপে যাত্রীদের লাইনে ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার পরে সতর্ক পূর্ব রেল।

Add Zee News as a Preferred Source

বনগাঁ শাখায় নতুন ৫ ট্রেনের সময়সূচি

শিয়ালদহ বনগাঁ শাখা অত্যন্ত জনবহুল এবং ভিড়ের রেকর্ড করা বিভাগ।মুম্বইয়ের মতো ঘটনা যাতে শিয়ালদহ শাখায় না ঘটে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখছে রেল। আজ থেকে বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে পাঁচটি নতুন ট্রেন চালু করা হয়েছে তাই। এরমধ্যে প্রথম লোকাল ট্রেন বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট। সকাল ৭টা ৪১ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ক্যান্টনমেন্টে পৌঁছবে সকাল ৯টা ১৬ মিনিটে। দ্বিতীয় ট্রেন দমদম ক্যান্টনমেন্ট-বারাসত লোকাল ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে ক্যান্টনমেন্ট থেকে, বারাসতে পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিটে। তৃতীয় ট্রেন বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল ছাড়বে বিকেল ৫টা ৩৭ মিনিটে বারাসত থেকে, ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধ্যা ৬টায়। চতুর্থ দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ লোকাল ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। বনগাঁ পৌঁছবে রাত ৮টা ১০ মিনিটে। পঞ্চম বনগাঁ-বারাসত লোকাল বনগাঁ থেকে ছাড়বে রাত ৮টা ২০ মিনিটে। বারাসত পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে।

রেলের দাবি, বিমানবন্দর রুটের মেট্রো ও পূর্ব রেলের সংযোগস্থল হিসাবে নতুন ‘ট্রান্সপোর্টেশন হাব’ হয়ে উঠবে ওই স্টেশন। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে ওই স্টেশনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে পূর্ব রেল। তারই অংশ হিসাবে আজ থেকেই বনগাঁ শাখায় পাঁচটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে। যার প্রান্তিক স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় ৫ লোকালের সংখ্যা বাড়ানো হয়েছে। বালিগঞ্জ রেল স্টেশনকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সেখান থেকেও আগামীদিনে বাড়বে ট্রেনের সংখ্যা। ডিআরএম শিয়ালদহ জানিয়েছেন, যাত্রী সংখ্যার নিরিখে ট্রেন বাড়ানো হবে। এমনিতেই ৯ বগির বদলে ১২ বগির রেল চলাচল শুরু হয়েছে শিয়ালদহ ডিভিশনে। সময় মেনে ট্রেন চালানোই আপাতত লক্ষ্য রেলের।

আরও পড়ুন, Second Hooghly Bridge: ৩ দিন 'বন্ধ' বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন অনেক রাস্তা! ঘুরপথে কীভাবে যাবেন, জেনে নিন রুট ম্যাপ...

আরও পড়ুন, Kolkata Old Woman Death: দুই ছেলের মৃত্যু! তালাবন্ধ দরজার ভিতরে একাকী বৃদ্ধার মর্মান্তিক পরিণতি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.