HS Students Death: বাইক চেপে যাচ্ছিল পরীক্ষা দিতে‌‌‌! ভ্যান এসে পিষে দিল দুই উচ্চমাধ্যমিক পড়ুয়াকে...

HS Exam 2025: তৃতীয় সেমিস্টারে আজ দ্বিতীয় পরীক্ষা। বাইক চেপে দুই বন্ধু যাচ্ছিল পরীক্ষা দিতে। পিকআপ ভ্যান এসে পিষে দিয়ে চলে গেল তাদের। ঘটনাস্থলেই দুই পরীক্ষার্থীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

সৌমিতা খাঁ | Updated By: Sep 10, 2025, 12:25 PM IST
HS Students Death: বাইক চেপে যাচ্ছিল পরীক্ষা দিতে‌‌‌! ভ্যান এসে পিষে দিল দুই উচ্চমাধ্যমিক পড়ুয়াকে...

রণজয় সিংহ: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই সামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Nepal Gen Z Protest: 'আমরাই আগুন, জেন Z-ই চালাবে দেশ'! স্কুলপড়ুয়ার পুরনো রক্তগরম ভিডিয়ো ভাইরাল অগ্নিগর্ভ নেপালে...

বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। কিন্তু মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। দুই ছাত্রের অকালমৃত্যুর সংবাদ শুনে সামসী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুন্ডু প্রমুখ।

আরও পড়ুন:Kolkata: জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণ! হরিদেবপুর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত...

মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহান এর বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সামসি এগ্রিল হাই স্কুল সহ শ্রীপুর এলাকায়।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.