Bengal Weather Update: কয়েকঘণ্টার মধ্যেই ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা...

Monsoon in Bengal: বর্ষা এল কলকাতায়। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ২৯ মে বালুরঘাটে ঢুকে ছিল বর্ষা। তারপর থেকে মনসুন ব্রেক। আজ মৌসুমি অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল।

সৌমিত্র সেন | Updated By: Jun 17, 2025, 05:35 PM IST
Bengal Weather Update: কয়েকঘণ্টার মধ্যেই ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা...

অয়ন ঘোষাল: বর্ষা (Rainy Season) এল কলকাতায়। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে (South Bengal) ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South West Wind)। ২৯ মে বালুরঘাটে ঢুকে ছিল বর্ষা। তারপর থেকে মনসুন ব্রেক। আজ, মঙ্গলবার মৌসুমি অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশিরভাগ অংশ, ঝাড়খন্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়ল।

Add Zee News as a Preferred Source

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি বাড়বে।

আরও পড়ুন: Hurricane News: ভয়ংকর দুর্দান্ত বেগে অট্টহাস্য করতে-করতে ধেয়ে আসছে পাগলা দৈত্য! কোথায় আছড়ে পড়বে? কত গতিতে? 

আরও পড়ুন: Ahmedabad Plane Crash Uncanny Things: এয়ার ইন্ডিয়ার ভয়ংকর বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে ৫ ভূতুড়ে কাণ্ড! হাড়হিম বোয়িং...

মৎস্যজীবীদের সতর্কবার্তা

১৯ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আছে। আজ ও কাল বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি 

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ প্রবল বৃষ্টির আশঙ্কা। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

ভাসবে উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়।  বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.