Heavy Rain Situation: ঘাটালে ভোগান্তি চলছেই! রাস্তায় নৌকা, ডুবেছে শ্মশান, জলযন্ত্রণা থেকে কবে মুক্তি?

Ghatal: নতুন করে আবহাওয়ার পরিবর্তন এবং নিম্নচাপের জেরে ভারি বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় প্লাবিত এলাকার বাসিন্দারা। গত দুদিন টানা বৃষ্টির জেরে জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতেও।

দেবস্মিতা দাস | Updated By: Jul 15, 2025, 03:24 PM IST
Heavy Rain Situation: ঘাটালে ভোগান্তি চলছেই! রাস্তায় নৌকা, ডুবেছে শ্মশান, জলযন্ত্রণা থেকে কবে মুক্তি?
ফাইল ছবি

চম্পক দত্ত: দুর্যোগ ও দুর্ভোগ, দুটোই পিছু ছাড়ছে না ঘাটালবাসীর (Ghatal)। প্রায় একসপ্তাহ হতে চললো জলমগ্ন ঘাটাল। দুর্যোগপূর্ণ আবহাওয়া সঙ্গে নদীগুলির জলস্তর নতুন করে বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, জলযন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি উত্তর নেই কারও কাছে। প্রায় একসপ্তাহ হতে চললো এখনও জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। টানা বৃষ্টির জেরে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Asansol Shocker: বাড়ি বন্ধক, গলা অবধি ঋণ‌! বৃদ্ধ মা-পোষ্যদের বিষ খাইয়ে মা*র*ল ছেলে, তারপর...

এখনও প্লাবিত ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। ডুবে রয়েছে রাস্তাঘাট, স্কুল, রাজ্যসড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি ও নৌকা। ঘাটালে প্লাবিত এলাকায় জল বাড়ছে ধীরগতিতে, নদীগুলির জলস্তরও বাড়ছে। ফলে চরম ভোগান্তি ও দুঃশ্চিন্তায় বানভাসি ঘাটাল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ শিবির, জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা।

প্লাবিত পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ঘাটাল পৌরসভা ও ঘাটাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। জরুরি প্রয়োজনে প্লাবিত এলাকা থেকে উদ্ধারকার্যের জন্য ঘাটালে মোতায়েন রয়েছে রাজ্য পুলিসের সিভিল ডিফেন্স। এককথায় ঘাটালে বন্যা মোকাবিলায় সজাগ রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন। তবে টানা কয়েকদিন ধরে জলবন্দি রয়েছে ঘাটাল, আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন বানভাসি ঘাটালের।

বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোণার নদীতীর এলাকার বাসিন্দারা। তবে চন্দ্রকোণায় বন্যা পরিস্থিতি না হলেও ঘাটাল বাদেও প্লাবিত দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত-সহ বেশকিছু এলাকা, জল বাড়ছে দাসপুরের নদীতেও। চলতি বর্ষার একমাসও হয়নি তারই মাঝে পরপর তিনটি বন্যার সম্মুখীন ঘাটালবাসী। কৃষি কাজ থেকে জনজীবন বিপর্যস্ত প্লাবিত এলাকায়, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে। 

আরও পড়ুন, Bishnupur Horror: সাড়ে তিন বছরের একরত্তির সঙ্গে কদর্য নোংরামির পর সেই ভিডিয়ো পোস্ট! অসহয়া মা-বাবার কান্নায় পুলিস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.