Train Cancelled: দীর্ঘ হচ্ছে তালিকা! কোন ট্রেন বাতিল, কোন ট্রেন দেরিতে? ভয়াবহ ছবি হাওড়া স্টেশনে...

Passengers suffering at Howrah station for train Cancel: দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছিতে সিগন্যাল বিপর্যয় ও সেইসঙ্গে চক্রধরপুর বিভাগে কাজের জেরেই বিপর্যস্ত হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল। আপাতত চরম ভোগান্তিই যাত্রীদের কপালে!

সুদেষ্ণা পাল | Updated By: May 21, 2025, 05:59 PM IST
Train Cancelled: দীর্ঘ হচ্ছে তালিকা! কোন ট্রেন বাতিল, কোন ট্রেন দেরিতে? ভয়াবহ ছবি হাওড়া স্টেশনে...

জি  ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে ট্রেন বাতিলের তালিকা। সঙ্গে দেরিতে চলছে ট্রেন। আর বাড়ছে যাত্রী দুর্ভোগ। চরম ভোগান্তি, হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ভয়াবহ ছবি হাওড়া স্টেশনে। চেন্নাইয়ে যাবেন চিকিৎসা করাতে। ট্রেনের অপেক্ষায় হাওড়া স্টেশনে বসে ১২-১৪ ঘণ্টারও বেশি সময় ধরে। বাধ্য হয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল করছেন! কেউ আবার বসে আগের দিন রাত থেকেই। এককথায় ভয়াবহ ছবি হাওড়া স্টেশনে। 

Add Zee News as a Preferred Source

দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছিতে সিগন্যাল বিপর্যয় ও সেইসঙ্গে চক্রধরপুর বিভাগে কাজের জেরেই মুখ থুবড়ে পড়েছে হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল। একদিকে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে। অন্যদিকে প্রতিদিন-ই বাতিল হচ্ছে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা হাওড়া স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে করতে অসুস্থও হয়ে পড়ছেন অনেক যাত্রী। কখন ট্রেন ছাড়বে তা জানতে ভিড় উপছে পড়ছে অনুসন্ধান কেন্দ্রে।

কোন কোন ট্রেন দেরিতে চলছে?
দেরিতে চলছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন। 

বাতিল ট্রেন
হাওড়া-জগদলপুর এক্সপ্রেস (18005/18006)
টাটানগর-এনএসসি বোস ইটাওয়াহ এক্সপ্রেস (18109/18110)
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস (12021/12022)
টাটানগর-গুয়াহাটি মেমু (68003/68004)
টাটানগর-রৌরকেল্লা মেমু (68043/68044)
টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস (18113)
বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস (18114)

সংক্ষিপ্ত রুটে যে ট্রেনগুলি চলছে
হাওড়া-তিতলাগড় এক্সপ্রেস (12871) যাবে টাটানগর পর্যন্ত ৷
কান্তাবানজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস (22862) যাচ্ছে রৌরকেল্লা পর্যন্ত৷

রুট পরিবর্তন
পুরী-যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস ও যোগনগরী-পুরী এক্সপ্রেস সম্বলপুর সিটি ও ঝারসুগুড়া রোড হয়ে যাবে।
আরা-দুর্গ ও দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস টাটানগরের বদলে সিনি-কন্দ্রা রুটে ঘুরে যাবে। 

রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, স্টেশনভিত্তিক সময়সূচি দেখে নেওয়ার জন্য । রেলের আশ্বাস, কাজ সম্পূর্ণ হলে পরিষেবা আরও দ্রুত ও উন্নত হবে। এখন সেই কাজ শেষ হয়ে কবে স্বাভাবিক হবে হাওড়া স্টেশন? তারই অপেক্ষায় হাজার হাজার যাত্রী ৷ আর ততদিন আপাতত চরম ভোগান্তিই যাত্রীদের কপালে!

আরও পড়ুন, 8th Pay Commission: অষ্টম পে কমিশনে হাতে 'লটারি'! বেতন বাড়তে পারে ৪০ হাজার থেকে ১ লাখ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.