Maheshtala: পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি! দোকানে ভাঙচুর, রণক্ষেত্র মহেশতলা...

Maheshtala:  রবীন্দ্রনগর থানার সামনে দোকান বসানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়ী সংগঠনের গন্ডগোল। দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়।

তনুময় ঘোষাল | Updated By: Jun 11, 2025, 06:31 PM IST
Maheshtala: পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি! দোকানে ভাঙচুর, রণক্ষেত্র মহেশতলা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে তুলকালাম কাণ্ড! একাধিক দোকানে ভাঙচুর চালাল দৃষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হল বাইকে। ইটবৃষ্টির মুখে পড়তে হল পুলিসকেও। ইটের আঘাত মাথা ফেটেছে বেশ কয়েকজন। পাল্টা লাঠিচার্জ পুলিসের। রণক্ষেত্র মহেশতলা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Sodepur Girl Assault Case: কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

পুলিস সূত্রে খবর, আজ বুধবার সকালে রবীন্দ্রনগর থানার সামনে দোকান বসানোকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত্র। এরপর দুই ব্যবসায়ী সংগঠনের বিবাদে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রথমে বচসা, তারপর রীতিমতো হাতাহাতি শুরু হয়। সেই অশান্তির আঁচ পৌঁছে যায় মহেশতলায়। এলাকায় দোকানগুলি ভাঙচুর চালাতে শুরু করে দুষ্কৃতীরা। রাস্তার উপরে জ্বালিয়ে দেওয়া হয় বাইক।

এদিকে খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, তখন একাধিক বাড়ির ছাদ থেকে পুলিসকর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। সঙ্গে পাথরবৃষ্টিও। জখম হন এক মহিলা পুলিসকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। কিন্তু উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করা যায়নি।  শেষপর্যন্ত ব়্যাফ নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণবঙ্গের ADG(আইনশৃঙ্খলা)-সহ পুলিসের পদস্থ আধিকারিকরা। কীভাবে অশান্ত ছড়াল? তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:  Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় আপডেট! তিন দিন যান চলাচল বন্ধ থাকবে... কবে, কখন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.