বিধান সরকার: বানীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল। সেই দ্বন্দ্বে বানীমন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি। গৌরীকান্ত মুখোপাধ্য়ায় সেই সময় ছিলেন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। আজ চুঁচুড়ার বানীমন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধনে সেই গৌরীকান্তকেই দেখা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিধায়ক অবশ্য তফাতেই রইলেন।
Add Zee News as a Preferred Source
যদিও বিতর্ক এড়িয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায় বলেন, সত্যের জয় সব সময় হবে। আমার সব সময় মনে হয় তুমি যদি ঠিক কাজ কর, সত্যের পথে থাকো, তাহলে যারা ভুল ভাবছেন, ভুল কাজ করছেন, তাদের ভুল একদিন ভাঙবে। আমি খুশি যে গৌরীকান্ত মুখার্জি রয়েছেন। তিনি বুঝতে পেরেছেন আমি কোনও ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি। আলো দেখানোর চেষ্টা করছি সমাজকে। তাই তাঁর পাশে না থাকার কোনও কারণ নেই।
সেইসঙ্গে এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে তাঁদের প্রসঙ্গে বলেন, যাদের নাম বাদ যাচ্ছে তারা আবার লাইনে দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা বৈধ ভোটার। এর পাশাপাশি টেলিভিশন শো প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি নম্বর ওয়ান এখন আর শুধু খেলা, মজা আর গিফট পাওয়ার শো নেই। এই শো এখন নিজেকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সমাজের জন্য দিতে চাওয়া এক বার্তা। কোনও সময় চোখের জল না ফেলে সব সময় হাসি মুখে এগিয়ে যাওয়ার উদাহরণ।
আরও পড়ুন, Matua SIR: 'রোহিঙ্গাদের নাম করে কাটা হয়েছে মতুয়াদের নাম,' দলপতি গোঁসাই-সহ ৩৯৬ নাম ডিলিট ফাইনাল লিস্টে... বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন, Vande Bharat Couple Death: বিয়ে ঠিক হতেই প্রেমিকার সঙ্গে দেখা, বন্দে ভারতেই মর্মান্তিক ও ভয়ংকর শেষ পরিণতি যুগলের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)