West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজ থেকে টানা ৭২ ঘণ্টা অসহ্য গুমোট গরম ও অস্বস্তি বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে লু-এর মতো পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের আগে বৃষ্টির সম্ভাবনা খুব কম।

অয়ন ঘোষাল: আজ ২০ এপ্রিল একটু স্বস্তি। কারণ বাতাসে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা সকালের দিকে একটু কম। বিকেলের পর থেকে ঘর্মাক্ত অস্বস্তি বাড়বে। দিনের তাপমাত্রা ৩৪-এর ঘরে থাকবে। রাতের তাপমাত্রা ২৮-এর কাছাকাছি থাকবে। কাল ২১ এবং পরশু ২২ মারাত্মক কষ্টদায়ক গরম। পশ্চিমাঞ্চলে লু-এর মতো পরিস্থিতি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি। আজকের তুলনায় কাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি তাপমাত্রাই সামান্য বৃদ্ধির ইঙ্গিত।
ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত:
উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই সিস্টেমের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি।
দক্ষিণবঙ্গে:
দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে দু-এক জায়গায় চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম।
২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার আগে আজ থেকে টানা ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। থাকবে। মঙ্গলবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। পশ্চিমের পানাগড় কলাইকুন্ডা-mহ দু এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে মঙ্গল, বুধবারের মধ্যে।
গরমের দাপট:
অত্যধিক গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সরাসরি তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।
উত্তরবঙ্গে:
উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। আজ সোমবার ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায় চলবে।বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারে ফের ওপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় অত্যধিক গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন আবহাওয়া কিছুটা নমনীয় হবে। বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিছুটা সহনশীল হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতায়:
কলকাতায় আজ থেকে দাপট দেখাবে চড়া রোদ। কাল থেকে এর দোসর হবে অস্বাভাবিক জলীয় বাষ্প এবং ঘাম। বুধবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম।
কলকাতার তাপমান:
কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থেকে কমে ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ থেকে কমে ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৮৯ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)