Dilip Ghosh on Samik Bhattacharya: গতকাল শমীককে নিয়ে দিলীপ ঘোষ বলেন, শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে। সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে
চিত্তরঞ্জন দাস: রাজ্য বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। ২০২৬ এর ভোটের আগে অনেক বড় দায়িত্ব আসতে চলেছে শমীকের কাঁধে। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, বিজেপি গণতান্ত্রিক পার্টি। তার নির্বাচন হয়। আমরা নির্বাচন মানে টিএমসির মত মারামারি, বোম-বন্দুক করি না। সহমতের ভিত্তিতে বসে একজনকে নেতা ঠিক করি। তার নেতৃত্বে চলে দল। শমীক ভট্টাচার্য খুব ভালো মানুষ। উচ্চ শিক্ষিত, জোকা কলেজের অধ্যাপক ছিলেন। পিএই ডি করেছেন, তিনি একজন শিষ্ঠ ব্যাক্তি। শমীক ভট্টাচার্যকে কেউ যদি অনভিজ্ঞ বলে থাকে তাহলে সে জানে না।
কসবা কাণ্ড নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে বলেন, অনুব্রত যেটা মুখে বলেছেন মনোজিতের মত ছেলেরা করে দেখিয়েছে। এইসব ছেলেদের পুরস্কার দেওয়া উচিত।
২১ শে জুলাই নিয়ে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে। এখানে শহীদদের উদ্দেশে তর্পণ হয় না। রাজনৈতিক ভাষণ হয়। মুখ্যমন্ত্রী ওখান থেকে বিজেপিকে দেখে নেব, এই করে নেব, ওই করে নেব বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের পরিবারের জন্য কিছু করেছেন? বরঞ্চ, যে গুলি চালিয়েছে তাকে স্টেজে বসিয়ে সম্মান দেওয়া হয়। কসবা কাণ্ড, আর জি কর সব জায়গায় পুলিস সব অপকর্ম ঢাকা দিয়েছে, পুলিস কি করবে?
আরও পড়ুন-শামী নাকি আসামি! 'ক্রিমিনাল' পেসারের কাছ থেকে মাসে ৪ লক্ষ টাকার খোরপোশ আদায় করছেন হাসিন জাহান...
আরও পড়ুন-শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা...
এছাড়াও প্রাতঃভ্রমণে বেরিয়ে বৃষ্টি নেমে যাওয়ায় এক মিষ্টির দোকানে পাশে বসে ডুগডুগি বাজানো নিয়ে প্রশ্ন করা হলে বলেন, এটা শ্রাবণ মাস, ডুগডুগি বাজিয়ে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি।
আজ সকালে শিল্পাঞ্চল দুর্গাপুরের হোটেল থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে বৃষ্টি নামলে এক মিষ্টির দোকানের পাশে বসেন। সেখানে সুগার ফ্রি মিষ্টি খান এবং চা চক্র বাতিল হয়ে যায়। তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, গতকাল শমীককে নিয়ে দিলীপ ঘোষ বলেন, শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে। সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনও পদে নেই, আমি কর্মীদের মত কাজ করছি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল
|
RCB
(20 ov) 240/4
|
VS |
MI
222/5(20 ov)
|
| Royal Challengers Bengaluru beat Mumbai Indians by 18 runs | ||
| Full Scorecard → | ||
|
LSG
(20 ov) 164/8
|
VS |
GT
165/3(18.4 ov)
|
| Gujarat Titans beat Lucknow Super Giants by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NAM
(49 ov) 198
|
VS |
SCO
199/3(38 ov)
|
| Scotland beat Namibia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.