Dilip Ghosh Marriage: 'নেমন্তন্ন করলে খুব ভালো হত', ৬১-র দিলীপকে বিয়ের শুভেচ্ছা বিধায়কের

Dilip Ghosh Wedding: শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। 

দেবস্মিতা দাস | Updated By: Apr 18, 2025, 01:03 PM IST
Dilip Ghosh Marriage: 'নেমন্তন্ন করলে খুব ভালো হত', ৬১-র দিলীপকে বিয়ের শুভেচ্ছা বিধায়কের
নিজস্ব ছবি

প্রসেনজিত্‍ সর্দার: ৬১ বছর বয়সে দিলীপ দা (Dilip Ghosh) যে বিয়ের পিঁড়িতে বসেছে খুবই আনন্দিত। বিয়েতে নেমন্তন্ন করলে খুব ভালো হত। বিয়েতে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল। সকালে এমনই বললেন শওকত মোল্লা (Saokat Molla)। এই বয়সে বিজেপি নেতা বিয়ের পিঁড়িতে বসছেন বলে খুবই আনন্দিত ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি আরও বলেন, দিলীপ দার একটু সতর্ক থাকতে হবে। যেভাবে উনি এতদিন ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংস আর এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ আছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Bengal Weather Update | Kalbaisakhi: একলাফে পারদ নামল ৫ ডিগ্রি, কালবৈশাখীর তাণ্ডবে আজও দুপুরের পর জেলায় জেলায় দুর্যোগ...

এই তফাতটা ওনাকে প্রথমে বুঝতে হবে। এতদিন পরে যে শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা রইল। ওনার দাম্পত্য জীবন খুব সুখের হোক। যদি আমাদের একটু নেমন্তন্ন করত তাহলে খুব ভালো হত। ওনার বিয়েতে খুব খাওয়ার ইচ্ছা ছিল। তিনি খুব খুশি, ওনার জন্য শুভেচ্ছা রইল। ওনার একজন সহকর্মী আছে তার মাথা খারাপ। তার বিষয়টা একটু ভাবার জন্য অনুরোধ করলেন শওকত।

নাম না করে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এই কথা বলেন তিনি। কার নাম করা হল দিলীপদা ঠিক বুঝতে পেরেছেন। তিনি এবং তার দলের সকলের জন্য শুভেচ্ছা রইল। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনিও দীর্ঘ দিনের বিজেপি কর্মী। মহিলার মোর্চার দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। বিজেপি করার সূত্রেই ৪৭ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে। 

আরও পড়ুন, Dilip Ghosh Marriage: 'গোধূলি লগ্নেই আমাদের বিয়ে... আমার জীবনের সব গান শুধু ওঁর জন্যই...'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.