পার্থ চৌধুরী: ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে গাছে ধাক্কা স্কুলবাসের। বাসে ছিল ৩০ জন খুদে স্কুলপড়ুয়া। জখম হয়েছে ওই ৩০ জন স্কুলপড়ুয়া সহ মোট ৩৩ জন। বর্ধমান শহরের লোকো চারতলা মোড়ের ঘটনা।
Add Zee News as a Preferred Source
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বর্ধমানের একটি বেসরকারি স্কুলের বাস। স্কুলবাসের চালক জানিয়েছেন ব্রেক এবং ক্লাচপ্লেট কেটে যাওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় বাসে ৩০ জন পড়ুয়া ছিল। বাসটি পড়ুয়াদের নিয়ে বর্ধমান কালনা রোড ধরে স্কুলের দিকে যাচ্ছিল। লোকো চারতলা মোড়ের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের ভিতরে থাকা পড়ুয়ারা প্রত্যেকেই কম বেশি আহত হয়। সঙ্গে সঙ্গেই আহত পড়ুয়াদের নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
পাশাপাশি এই দুর্ঘটনায় ৩ জন পথচারী আহত হন। স্থানীয়দের অভিযোগ, স্কুল বাসগুলি আসন সংখ্যার তুলনায় অনেক বেশি ছাত্রছাত্রী নিয়ে যাতায়াত করে। যার ফলেই এধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। স্কুল কর্তৃপক্ষকে জানানো স্বত্বেও কোনও লাভ হয়নি। পড়ুয়াদের নিয়ে একইভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত করে স্কুলবাসগুলি। বড় কোনও বিপদ হওয়ার আগে অবিলম্বে এই বিষয়ে জেলা প্রসাশনকে নজর দেওয়ার দাবি জানান অভিভাবকেরা।
আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ভয়াবহ আমদাবাদ বিমান দুর্ঘটনা, শেষ সময়ে বিমানসেবিকা রোশনির অসীম সাহসিকতা! যাত্রীদের বাঁচাতে তিনি...
আরও পড়ুন, Longest Snakes Recovered in Maldabazar: ভয়ংকর বিষধর, গিলে ফেলল আস্ত... ডুয়ার্সে 'আমাজন আতঙ্ক'! উদ্ধার বিশালাকার ২ সাপ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)