Mysterious death: যৌনকর্মীর 'রহস্যমৃত্যু'! শেওড়াফুলির পল্লীর ঘর থেকেই মিলল দেহ...কাল রাতে...

Sheoraphuli Incident: ৩০ বছর ধরে ওই যৌনকর্মী শেওড়ফুলির এই পল্লীতে ছিলেন। রাতেও আওয়াজ পাওয়া গিয়েছিল তাঁর। সকালবেলায় দেখা যায়...

সুদেষ্ণা পাল | Updated By: Nov 7, 2025, 02:16 PM IST
Mysterious death: যৌনকর্মীর 'রহস্যমৃত্যু'! শেওড়াফুলির পল্লীর ঘর থেকেই মিলল দেহ...কাল রাতে...

বিধান সরকার: যৌনকর্মীর 'রহস্যমৃত্যু'! হুগলিরর শেওড়াফুলির গড়বাগানে যৌনকর্মীর 'রহস্যমৃত্যু'! মৃতের নাম বিতি দাস। বয়স ৪৯ বছর। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা ছিলেন বিতি দাস।

Add Zee News as a Preferred Source

এদিন যৌনপল্লীতে তাঁর ঘর থেকেই বিতি দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। জানা গিয়েছে, পল্লীর বাসিন্দারা সকালে বিতি দাসের কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিসে খবর দেন। খবর পেয়ে শেওড়াফুলি পুলিস ফাঁড়ি থেকে পুলিস এসে দরজা ভেঙে বিতি দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করে।  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর।

প্রাথমিকভাবে অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যৌনকর্মী। এখন তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর ভয়েই আত্মঘাতী হয়েছেন বিতি দাস। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তাঁর। অরিন্দম গুঁইন অভিযোগ করেন,২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মী বিতি দাসের। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় ৩০ বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতে ছিলেন। ওঁর স্বামীও আছেন। এসআইআর-এর ফর্ম দিয়ে গিয়েছে। হতেও পারে এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। তবে পল্লীর এক বাসিন্দা জানান,গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তারপর স্বামী চলে যান। আজ সকালবেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ।

যার পরিপ্রেক্ষিতে বিজেপির নেতা স্বপন পালের কটাক্ষ, এরা সব মৃত্যুকেই এসআইআর বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি, ঝগড়ায় অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে লাভ হবে না। এসআইআর হচ্ছে, হবে। ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে।

আরও পড়ুন, UP Shocker: সারা গায়ে কামড়! হোটেলের ঘরেই 'জয়রাইড'! আটকে রেখে ২ দিন ধরে কিশোরীর শরীরে কাম-লালসা মেটাল ৩ বর্বর...

আরও পড়ুন, Accidents Deaths: ৫০ জীবন নিমেষে শেষ! ভয়ংকর দুর্ঘটনায় প্রিয়জনের মৃত্যু... রক্ত, হাহাকার আর বুকফাটা কান্না...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.