Siliguri girls rescue: ১০০ জন যুবতীকে... শিলিগুড়িতে ট্রেন থেকে মেয়ে উদ্ধারের ঘটনায় ধৃতের চাঞ্চল্যকর দাবি!

Siliguri NJP station incident: দাবি, এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। সংস্থাটি ছত্তিসগড়ের। তিন বছর ধরে শিলিগুড়িতে এই সংস্থাটি কাজ করছিল। 

সুদেষ্ণা পাল | Updated By: Jul 23, 2025, 07:03 PM IST
Siliguri girls rescue: ১০০ জন যুবতীকে... শিলিগুড়িতে ট্রেন থেকে মেয়ে উদ্ধারের ঘটনায় ধৃতের চাঞ্চল্যকর দাবি!

নারায়ণ সিংহ রায়: শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতী উদ্ধারের ঘটনায় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটরকে আটক করল রেল পুলিস। বুধবারের ঘটনায় ধৃত কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ানকে নিয়ে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকার অফিসে পৌঁছায় রেল পুলিসের তদন্তকারী দল। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। উদ্ধার করা হয়েছে কম্পিউটারের সিপিইউ। সেইসঙ্গে যুবতীদের কোথায় রেখে কী ট্রেনিং দেওয়া হতো, সেই সব বিষয়ও খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা।

Add Zee News as a Preferred Source

এদিকে মঙ্গলবারই শিলিগুড়িতে এসে পৌঁছায় সংস্থার ছত্তিসগড়ের কো-অর্ডিনেটর বীজেন্দ্র প্রতাপ সিং। এদিন তাঁকেও টানা জিজ্ঞাসাবাদ করে পুলিস। তারপরই তাঁর কথায় বেশকিছু অসঙ্গতি মেলায় তাঁকেও আটক করা হয়েছে। যদিও বীজেন্দ্র প্রতাপের দাবি, এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। এখানে কোনও জালিয়াতির ব্যাপার নেই। সমস্ত তথ্য রয়েছে। পুলিসকে সবটাই দেখানো হবে। এখনও পর্যন্ত ১০০ জন যুবতীকে ভিন রাজ্যে চাকরি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। যদিও এই সংস্থায় যুবতীদের হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হয় বলে দাবি করেন তিনি! অথচ ওই যুবতীদের ফোনের কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলায় উঠছে প্রশ্ন। ধৃত জিতেন্দ্র পাসওয়ানের দাবি, সবটা সঠিক পথেই চলছিল। তবে কিছু ভুল তথ্যের কারণে গ্রেফতার করা হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন বছর ধরে শিলিগুড়িতে এই সংস্থাটি কাজ করছিল। জানা গেছে এই সংস্থাটি ছত্তিসগড়ের। সেখান থেকেই এই সংস্থার শিলিগুড়ি ব্রাঞ্চ পরিচালনা করা হত। ধৃত জিতেন্দ্র পাসওয়ানই ছিল সংস্থার উত্তরের প্রধান। তারই তত্ত্বাবধানে ৫৬ জন যুবতীকে নিয়ে ক্যাপিটাল এক্সপ্রেস ধরে বিহারের পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও তার আগেই সন্দেহের হওয়ায় ওই যুবতীদের শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনেই ট্রেন থেকে নামিয়ে নেয় রেল পুলিস।

কী কারণে যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছিল তার তথ্যপ্রমাণ দিতে না পারায় সংস্থার আরেক কর্মী চন্দ্রিমা করকেও গ্রেফতার করেছে রেল পুলিস। ধৃতরা বর্তমানে পুলিসি হেফাজতে রয়েছে। পুলিস চাইছে ধৃত দুজনের সঙ্গে মুখোমুখি বসিয়ে আটক হওয়া কো-অর্ডিনেটর বীজেন্দ্র প্রতাপ সিং-কে জেরা করতে। এতে বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান তদন্তকারী পুলিস অফিসারের।

আরও পড়ুন, Police-sand mafia nexus: 'ঘুষের বিনিময়ে অফিসার-বালি মাফিয়া আঁতাত! আমাকে ট্রাক্টর চাপা দিয়ে মা*রবে', শেষ ভিডিয়োয় বিস্ফোরক অভিযোগ পুলিসকর্মীর... তারপর কোয়ার্টারেই...

আরও পড়ুন, Karnataka Shocking Incident: স্বেচ্ছায় 'নিচুজাতে'র ছেলেকে বিয়ে সাবালিকা মেয়ের! মানতে না পেরে নিজেকেই শে*ষ করলেন বাবা... মর্মান্তিক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.