SIR in Bengal: বড় খবর! কড়া কমিশন! SIR-এর মাঝপথেই এবার আগামী সপ্তাহে...

Election Commission of India Bengal SIR Update: ভোটার তালিকার দিকে কড়া দৃষ্টি... প্রসঙ্গত, শুরুর ৮ দিন পর, বুধবার SIR সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছে কমিশন! নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটতে চলেছে।

সুদেষ্ণা পাল | Updated By: Nov 13, 2025, 02:09 PM IST
SIR in Bengal: বড় খবর! কড়া কমিশন! SIR-এর মাঝপথেই এবার আগামী সপ্তাহে...
ফাইল ফোটো

অর্কদীপ্ত মুখার্জি: বড় খবর! বুধবারই সামনে আসে যে শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম (Enumeration form) বিলির কাজ শেষ (SIR in Bengal) করতে চলেছেন BLO-রা। কারণ, নির্বাচন কমিশনের আধিকারিকদের (Election Commission of India) মধ্যে আলোচনায় শনিবারের মধ্যে এনুমারেশন‌ ফর্ম বিলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কিন্তু SIR-এর মাঝপথে হঠাৎ আবার কেন রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা?

Add Zee News as a Preferred Source

নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর-এর কাজ (Bengal SIR) খতিয়ে দেখতেই আসছেন তাঁরা। ভোটার তালিকা (Voter List) যেন একেবারে স্বচ্ছ থাকে! মূলত সেদিকেই কড়া দৃষ্টি কমিশনের। ভোটার তালিকার দিকে কড়া দৃষ্টি রাখতেই কমিশনের প্রতিনিধিরা বাংলায় আসছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর (Election Commission of India)। এবার মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গেই থাকার কথা। প্রসঙ্গত, শুরুর ৮ দিন পর, বুধবার SIR সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছে কমিশন! যেখানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে, এনুমারেশন ফর্ম ফিল-আপ না করলেই ভোটার তালিকা থেকে বাদ পড়বে নাম। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, বর্তমানে যেসব রাজ্যে SIR হচ্ছে সেখানে, সেখানে নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার, খসড়া ভোটার তালিকার সঙ্গে আরও একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।

প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা (SIR new list)। বিহার SIR-এর সময় যা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবারই প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে। ২০২৫ সালের ভোটার তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যাঁরা এই ফর্ম পূরণ করে জমা দেবেন, তাঁদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায়। আর যাঁরা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না, তাদের নাম উঠবে পাশের তালিকায়। অর্থাৎ খসড়া ভোটার তালিকা (Draft Voter List) থেকেই বাদ চলে যাবে তাঁদের নাম, যাঁরা ফর্ম পূরণ করে জমা দেবেন না। কেবলমাত্র যে শুধু এই তালিকা ঝুলানো হবে, তা-ই নয়, পাশাপাশি কী কারণে নাম বাদ গেল, সেটাও লেখা থাকবে ফর্মে। 

অর্থাৎ কোনও মৃত ভোটার যিনি এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দিতে পারবেন না, তাঁর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার জীবিত ভোটারের পাশাপাশি, মৃত-ভুয়ো ভোটারের নামেরও তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। ৯ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে, তার পাশেই থাকবে নতুন এই তালিকা। এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বা অন্য কোথাও চলে হয়ে যাওয়া ভোটারের নাম। ফলে আরও স্বচ্ছ হবে ভোটার তালিকা। যে ভোটার তালিকা স্বচ্ছ করা ও রাখাই কমিশনের এখন পাখির চোখ!

আরও পড়ুন, SIR in Bengal: শুরুর ৮ দিন পর SIR নিয়ে বড় ঘোষণা! ফর্ম ফিল-আপ না করলেই...

আরও পড়ুন, আপনার বাড়িতে BLO এল কী করবেন, কী করবেন না? কী নথি হাতের কাছে রাখবেন? যদি বাড়িতে না থাকেন, তাহলে...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.