Cutting Private Part: বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে দেওরের পুরুষাঙ্গ কেটে নিলেন বউদি! সামনে আসছে ভিতরের রহস্য...

Cutting Private Part of Brother-in-Law: আক্রান্তের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযুক্ত মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিস যথারীতি ঘটনার তদন্ত শুরু করেছে।

সৌমিত্র সেন | Updated By: Apr 3, 2025, 12:21 PM IST
Cutting Private Part: বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে দেওরের পুরুষাঙ্গ কেটে নিলেন বউদি! সামনে আসছে ভিতরের রহস্য...

প্রদ্যুত দাস: প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল তাঁর প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রাজারহাট এলাকার বড়কামাত গ্রামে। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কী ঘটেছিল? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাত আটটা নাগাদ ইব্রাহিম হক নামে এক যুবককে ডেকে পাঠান সাবিনা পারভিন নামে এক গৃহবধূ। জানা গিয়েছে, প্রেমিক-প্রেমিকার বিষয় নয় এটি। সাবিনা সম্পর্কে ইব্রাহিমের বৌদি। অভিযোগ, ইব্রাহিমকে বাড়ির পাশের ভুট্টা খেতে ডেকে নিয়ে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যান সাবিনা। 

কিন্তু কেন এ কাজ করলেন সাবিনা? 

জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই গন্ডগোল। স্থানীয়দের একাংশের দাবি, এর মধ্যে প্রেমিক-প্রেমিকাসুলভ রাগ-ক্ষোভ-প্রতিহিংসার মতো কোনও ব্যাপার নেই।

আরও পড়ুন: SSC Supreme Verdict: হাইকোর্টের রায়ই বহাল, বাতিল ২৬ হাজার জনের চাকরি, SSC-র পুরো প্যানেল খারিজ...

আরও পড়ুন: West Bengal News LIVE Update: তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, নির্দেশ সর্বোচ্চ আদালতের...

ঘটনার পরে স্বামী মমিনুল হককে নিয়ে পলাতক অভিযুক্ত সাবিনা। এদিকে ঘটনার পর রাতেই স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করেন। তাঁরা তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। 

পরে ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সাবিনা ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.