Sodepur Girl Assault Case: 'মেয়েটির বিয়ে হয়েছে, সন্তান আছে, একটু যাচাই করে দেখা হোক!', দাবি ধৃত 'পর্ন-কুইন' শ্বেতার

Sodepur Shocking Case: অভিযুক্ত শ্বেতা খানকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিস। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। অভিযোগ, সোদপুরের বাসিন্দা এক তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালিয়েছেন শ্বেতা এবং আরিয়ান। 

দেবস্মিতা দাস | Updated By: Jun 12, 2025, 02:28 PM IST
Sodepur Girl Assault Case: 'মেয়েটির বিয়ে হয়েছে, সন্তান আছে, একটু যাচাই করে দেখা হোক!', দাবি ধৃত 'পর্ন-কুইন' শ্বেতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোষ কবুল করেছে শ্বেতা খান (Shweta Khan)। পুলিসের জেরায় দোষ কবুল। শ্বেতা বলেন, ফাঁসানো হচ্ছে। একটু যাচাই করে দেখা হোক ঘটনাটা। ওই মেয়েটির বিয়ে হয়েছে। সন্তান আছে। এরপরই আরিয়ান ও শ্বেতা খানের পুলিসের কাছে দেওয়া বয়ান মিথ্যা, দাবি পানিহাটির নির্যাতিতার মায়ের। তিন বছর আগে বিয়ে হয়েছিল নির্যাতিতার। কিন্তু বিয়ে ভেঙ্গে যায়। নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেয় আরিয়ান খান।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Purulia Incident: বাড়িতে অশান্তি, ৩ বছরের মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরন মা! তারপরই...ভয়ংকর মর্মান্তিক!

এক লাখ টাকা নিয়ে পালিয়ে আসে, আরিয়ান খানের পুলিসের কাছে দেওয়া বয়ান মিথ্যা কথা, দাবি নির্যাতিতার মায়ের। নির্যাতিতা মায়ের অভিযোগ পুলিসের কাছ থেকে বাঁচতেই এইসব মিথ্যা কথা বলে বাচতে চাইছে আরিয়ান এবং শ্বেতা খান। নির্যাতিতার তিন বছর আগে বিয়ে হয়েছিল বিহারের একটি ছেলের সঙ্গে কিন্তু সেই বিয়ে ভেঙ্গে যায়। একটা ২ বছরের বাচ্চা আছে নির্যাতিতার। 

এদিকে শ্বেতাকে নিয়ে আসা হলো হাওড়া কোর্ট লকআপে। তার আগে তাকে ঘিরে বিক্ষোভ বাঁকরা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের। চড় মারা হয় তাকে। কর্মীদের অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়-সহ তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমা লিপ্ত করেছে শ্বেতা খান। ও তৃণমূলের কেউ নয়। ওর ফাঁসি হওয়া উচিত বলে জানান, তৃণমূল কর্মী শেখ আব্দুল সালাম।

অন্যদিকে শ্বেতা খান জানান, তাকে ফাঁসিয়েছে গুড্ডু খান। ওই মেয়েটিকে কব্জা করে তাকে ফাঁসিয়েছে। গুড্ডু খান অভিযোগ উড়িয়ে বলেন, নিজের মেয়েকে নোংরা পথে নামাতে চেয়েছিল শ্বেতা। আর নির্যাতিতা মেয়েটিকে তিনি চেনেন না বলে দাবি করেন।

আরও পড়ুন, Canning: পেয়ারাবাগানে আচমকা কামড় ভয়ংকর চন্দ্রবোড়ার, পাল্টা দিলেন গৃহবধূ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.