Sodepur Accident: সোদপুরে ধাক্কা, দেহ ৭ স্টেশন টেনে নৈহাটিতে গিয়ে দাঁড়াল ট্রেন! ভয়ংকর দুর্ঘটনায় মৃত ২...

Sodepur Train Accident: হাড়হিম করা দুর্ঘটনা সোদপুর স্টেশনে। ভিড়ের জন্য ট্রেনে ওঠানামার ক্ষেত্রে বরাবর-ই ভুগতে হয় নিত্যযাত্রীদের। কিন্তু এবার যেটা হল...

Updated By: Feb 28, 2025, 03:27 PM IST
Sodepur Accident: সোদপুরে ধাক্কা, দেহ ৭ স্টেশন টেনে নৈহাটিতে গিয়ে দাঁড়াল ট্রেন! ভয়ংকর দুর্ঘটনায় মৃত ২...

Sodepur Train Accident: ভয়ংকর দুর্ঘটনা সোদপুরে। শিয়ালদহ মেইন লাইন শাখার সোদপুর স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত ২। দুর্ঘটনার পর দেহ ৭টি স্টেশন টেনে নিয়ে গিয়ে থামল ট্রেন। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও সঙ্গী কিশোরী। ওই কিশোরীর দেহ ৭টি স্টেশন টেনে নিয়ে যায় ট্রেন। নৈহাটি স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর উদ্ধার হয় সেই দেহ।

Add Zee News as a Preferred Source

জানা গিয়েছে, মধ্যবয়সী এক মহিলা ও বছর ষোলোর এক কিশোরী লাইন পারাপার করছিলেন। রেললাইন পেরিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪ নম্বরে যাচ্ছিলেন ওই মহিলা ও কিশোরী। সেইসময়ই ওই লাইনে চলে আসে । দ্রুত গতিতে আসা হাটে বাজারে এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে ওই মহিলা ও কিশোরীকে। ট্রেনের ধাক্কায় ওই মহিলা ছিটকে পড়েন রেললাইনে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় তার দেহ। 

ওদিকে ধাক্কা মারার পর ওই কিশোরীর দেহ আটকে যায় ট্রেনের ইঞ্জিনে। নৈহাটি স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়ানোর পর দেখা যায় ইঞ্জিনের কাউক্যাচারের হুক থেকে ঝুলছে কিশোরীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফে। আরপিএফ এসে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ওই কিশোরীর নাম কোয়েল রায়। সোদপুরের রানি রাসমণি নগরের বাসিন্দা কমল রায়ের মেয়ে কোয়েল। 

আরও পড়ুন, Pune Bus Rape: ৫০০ পুলিস-ড্রোন-ডগ স্কোয়াডের তল্লাশি! খাবার-জল চাইতে গিয়েই জালে পুণের 'ধর্ষক' রামদাস...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.