সোমবার দিন রাতে এই ঘটনাটি ঘটে। হুগলিতে প্রেমিকার নাবালক ছেলেকে প্রেমিকের হাড়হিম খুনের আরও একটি ঘটনা।
নকিব উদ্দিন গাজি: মনুয়াকাণ্ডের ছায়া কুলপিতে। স্ত্রী-প্রেমিক মিলে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীকে। গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও প্রেমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত গোপালনগর এলাকায়। মৃতের নাম গৌতম হালদার।
খুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিস। সোমবার দিন রাতে ঘটনাটি ঘটে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে কুলপি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা গৌতম হালদারকে মৃত বলে ঘোষণা করেন। খুনের অভিযোগে নিহত গৌতম হালদারের স্ত্রী মল্লিকা হালদার ও তাঁর প্রেমিক গুরুদাস গায়েনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিস।
উল্লেখ্য, গতকালই সামনে আসে সম্পর্কে 'পথের কাঁটা' হয়ে দাঁড়ানোয় হুগলিতে প্রেমিকার নাবালক ছেলেকে প্রেমিকের হাড়হিম খুনের আরও একটি ঘটনা। ডিভোর্সী মহিলার সঙ্গে সম্পর্ক। প্রেমিকার এগারো বছরের ছেলে সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে প্রেমিক। তারপর দেহকে রেললাইনের পাশে ফেলে দেয়।
গতকাল চুঁচুড়া আদালত অভিযুক্ত প্রেমিককে দোষী সাব্যস্ত করে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ৭ জানুয়ারি। বুধবার সেই মামলায় সাজা ঘোষণা হবে। ওদিকে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংস খুনের ঘটনায় মনুয়ারও যাবজ্জীবন হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.