Sundarban Incident: পেটে সন্তান! ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে বেঁধে গণধোলাই, উদ্ধার পুলিসের...

South 24 Pargana: রাতে প্রতিবেশি এক মহিলার ঘরে ঢুকেছিল বিমল। ঘটনার প্রায় ৫ মাস কেটে গিয়েছে। রবিবার রাতে সেই মহিলাকে ধর্ষণের অভিযোগে বছর ৬৩-র বিমল মন্ডল নামে এক প্রৌঢ়কে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই। 

Updated By: Jun 2, 2025, 05:20 PM IST
Sundarban Incident: পেটে সন্তান! ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে বেঁধে গণধোলাই, উদ্ধার পুলিসের...
প্রতীকী ছবি

প্রসেনজিত্‍ সর্দার: এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগে বছর ৬৩-র বিমল মন্ডল নামে এক প্রৌঢ়কে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই (mob lynching) দিল এলাকার স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের কোস্টাল থানার ৮ নম্বর কালিদাসপুর এলাকায়। খবর পেয়ে গুরুতর জখম প্রৌঢ়কে উদ্ধার করে সুন্দরবন কোষ্টাল থানার পুলিস। সেখানে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Minor Girl Assasult Case: পুতুলকে কাপড় পরাতে গিয়ে 'খেলার' বয়সেই 'বস্ত্রহরণ-ধর্ষণ' ৭-এর শিশুর! ভয়ংকর...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে প্রতিবেশি এক মহিলার ঘরে ঢুকেছিল বিমল। অভিযোগ শ্লীলতাহানি করে ধর্ষণ করে। এরপরই স্থানীয়রা জানতে পেরে বিমলকে গণধোলাই দেয়। ঘটনা প্রসঙ্গে বিমল মন্ডল জানায়, 'একজন মানসিক ভারসাম্যহীন পাগল মহিলা আমার নামে বদনাম করেছে। তারপরেই স্থানীয়রা আমাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই দেয়। পুলিস উদ্ধার করে। আমাকে মিথ্যা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।'

অন্যদিকে, বিমলের স্ত্রী শোভা মন্ডলের দাবি, 'আমার স্বামী নির্দোষ। মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার স্বামীর নামে বলা হচ্ছে পাঁচ মাস আগে ধর্ষণ করেছে। এমনকি মহিলার পেটে সন্তানও রয়েছে বলে মিথ্যা বদনাম দিয়ে এলাকায় রটাচ্ছে।' পুলিস ঘটনার সঠিক তদন্ত করলে সত্য ঘটনা উদ্ঘাটন হবে। ঠিক কী কারণে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেধে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিস।

আরও পড়ুন, JEE Advanced Result 2025: গৃহশিক্ষক ছাড়াই JEE অ্যাডভান্সড-এ দেশে 'এক নম্বর' মেয়ে কাটোয়ার দেবদত্তা! টপার কোটার রজিত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.