SSC Case: ভয়াবহ! পূর্ব বর্ধমানে বাতিল ১০২৫ জন শিক্ষকের চাকরি! শিক্ষাসংকটের, পঠন-অনিশ্চয়তার হাড়হিম...

SSC Case: সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্ব বর্ধমানে চাকরিহারা ১০২৫ জন। ৭৫০ জন শিক্ষক-শিক্ষিকা, ২৭৫ জন অশিক্ষক কর্মী। শুধু বর্ধমান নয়, জেলায়-জেলায় এক ছবি। মর্মান্তিক!

সৌমিত্র সেন | Updated By: Apr 3, 2025, 07:28 PM IST
SSC Case: ভয়াবহ! পূর্ব বর্ধমানে বাতিল ১০২৫ জন শিক্ষকের চাকরি! শিক্ষাসংকটের, পঠন-অনিশ্চয়তার হাড়হিম...

অরূপ লাহা: সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় চাকরি বাতিল হয়েছে ১০২৫ জনের। এর মধ্যে ৭৫০ জন শিক্ষক-শিক্ষিকা। বাকি ২৭৫  জন অশিক্ষক কর্মী। এর মধ্যে গ্রুপ ডি ক্লার্কও আছেন।

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সারা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলাতেও প্রায় ৫২৭ জন শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। ঝাড়গ্রাম বাণীতীর্থ স্কুলের ইংরেজির শিক্ষক তবুও আজ এসেছেন স্কুলে। রাজকুমার গড়াই। বাড়ি বেলদা। 

২০১৯ সালে গ্রামের বাণীতীর্থ হাইস্কুলে ইংলিশ টিচার হিসেবে যোগদান করেন। আজ সব শেষ। রাজ্যের ২৬ হাজার চাকরি প্রার্থীর মতো তিনিও আজ কর্মহীন। নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন। আজও তাই স্কুলে এসেছেন। ক্লাসও নিয়েছেন। কিন্তু এরপর আর নিতে পারবেন কি না, জানেন না। মানসিকভাবে ভেঙে পড়েছেন। গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করছেন রাজকুমার গড়াই। বিচারব্যবস্থার উপর বিশ্বাসও টলেছে। তাঁদের ঘুঁটি করে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর। এর পরে কী করবেন, জানেন না। বাড়ির লোকদের নিয়ে চরম পরিস্থিতির সম্মুখীন।

আরও পড়ুন-Baba Vanga Predictions Came True In 2025: বাবা ভাঙ্গার সব ভবিষ্যদ্বাণীই যদি এভাবে ক্রমশ সত্যি হতে থাকে, তাহলে ২০২৫-এর কপালে কিন্তু অশেষ দুঃখ...

আরও পড়ুন-Saturn And Jupiter Transit: এই এপ্রিলেই শনি ও বৃহস্পতির গোচর! দুই পুণ্য গোচরে অবিশ্বাস্য প্রাপ্তি কয়েকটি রাশির...

ওদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। রায় ঘোষণার পরে জেলার বিভিন্ন স্কুলে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষত, এমন অনেক স্কুল রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া, বহু স্কুলেই শিক্ষাকর্মী তথা অফিসকর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.