)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আপ্ত সহায়ককে গুলি করে খুন। 'রাজ্য়ে প্রতিহিংসা রাজনীতি চলছে', বললেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, 'সারা রাজ্য়ে বিজেপি কর্মী-সমর্থকদের বা বিজেপি সাংসদ-বিধায়কদের যারা সহযোগিতা করেন, কেউ হাতে তুলে নেবেন না'।
শুভেন্দু বলেন, 'আমার কোনও সিদ্ধান্তে আসছি না। এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন আমাকে ও সুকান্তবাবুকে আশ্বস্ত করেছেন, সিসিটিভি ফুটেজে সূত্র পেয়েছেন। তাঁরা বলেছেন, 'অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিক যা পেয়েছেন, পরিকল্পিত খুন। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন সংগঠিত করা হয়েছে'।
শুভেন্দুর আরও বক্তব্য়, 'ডিজিপি বলেছেন, গত ২-৩ দিন ধরে রেইকি করে ফলস নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে, এটা করা হয়েছে। নিষ্পত্তি করবেন। আমরা সরকারে এসেছি। ২-৩ দিনের মধ্যে দায়িত্ব নেব। যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে, ব্যবস্থা করব। শান্তি বজায় রাখুন, পরিবারের পাশে থাকব'। জানান, আমরা থাকতেউ থাকতেই খড়দহে বোমা একজন আহত, বরানগরে ছুরিতে একজন আহত, বসিরহাটে একজন গুলিবিদ্ধ,ড়দহে বোমা একজন আহত, বরানগরে ছুরিতে একজন আহত, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলি পেলাম। রাজ্য় প্রশাসন ও রাজ্যপালকে বলব যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত আর কোনও বোনের কান্না, মায়ের কোল খালি হতে না হয়, সেটা দেখবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)