Weather Update: ধীরে ধীরে পড়বে জাঁকিয়ে শীত, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমবে আরও ৪ ডিগ্রি

Weather Update: কুয়াশার সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাঁচ জেলাতে ঘন কুয়াশা। বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়

Updated By: Dec 11, 2024, 08:22 AM IST
Weather Update: ধীরে ধীরে পড়বে জাঁকিয়ে শীত, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমবে আরও ৪ ডিগ্রি

অয়ন ঘোষাল: আজ রাত থেকে আগামী ৬ দিন ধাপে ধাপে অল্প অল্প করে পারদ পতন রাজ্যজুড়ে। জাঁকিয়ে শীতের প্রথম স্পেল পড়বে চলতি সপ্তাহের শেষেই। স্পেল স্থায়ী হবে অন্তত ৯ থেকে ১০ দিন। কুয়াশার সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গে। আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘণ্টা তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নিচে নামতে পারে তাপমাত্রা। নামবে উত্তরবঙ্গের তাপমাত্রাও।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-রাতের মেট্রোর টিকিটে এবার সারচার্জ! চলে এল বড় আপডেট

নতুন করে ফের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আজ সন্ধ্যার পর এটি স্থলভাগে ঢুকতে পারে।
উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ঘুনাবর্ত রয়েছে আসামে। আরো একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে।

দক্ষিণবঙ্গে

আজ বুধবার রাত থেকে  ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে নামতে পারে পারদ এবং পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নীচে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ। আজ সকালে কুয়াশার পর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা। তবে কলকাতার দৃশ্যমানতা খুব কমে যাওয়ার আশঙ্কা নেই।

উত্তরবঙ্গ

কুয়াশার সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। পাঁচ জেলাতে ঘন কুয়াশা। বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।

কলকাতা

সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলা বাড়লে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার পরশ আজ দিনভর শীতের আমেজ দিতে থাকবে শহর কলকাতা কে। শুষ্ক আবহাওয়া। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ।

কলকাতার তাপমান

রাতারাতি ২ ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা। ১৮.২ থেকে একলাফে নেমে কাল রাতের তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ থেকে ১ ডিগ্রি নেমে ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশ। আজ তা কমে ৪৫ শতাংশ পর্যন্ত নামতে পারে।

ভিনরাজ্যে

শৈত্য প্রবাহ বা কোল্ড ওয়েভের সতর্কতা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখন্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ সৌরাষ্ট্র কচ্ছ এলাকায়। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড সিকিম আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.