West Bengal Weather Update: প্রবল তাপে পুড়বে দক্ষিণবঙ্গের ৭ জেলা, বৃষ্টি কবে জানাল আবহাওয়া দফতর
West Bengal Weather Update: উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে
অয়ন ঘোষাল: কয়েকদিন ধরেই শুর হয়েছে ভ্যাপসা গরম। একাধিক জেলায় তাপপ্রবাহের চোখ রাঙানি। কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি। চরম গরমে পুড়তে চলেছে বাংলা। সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি। ফের রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
TRENDING NOW
দক্ষিণবঙ্গ
পশ্চিমের জেলাগুলিতে আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ এই ৭ জেলাতে তাপপ্রবাহের মত পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে। আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় তা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।
পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তি চরমে উঠবে।
কাল শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে।
পরশু শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাত জেলাতেই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।
আরও পড়ুন-কফিন জড়িয়ে 'জয় হিন্দ'! হানিমুনে জঙ্গিহানায় নিহত নেভি অফিসার স্বামীকে চোখের জলে শেষ বিদায় স্ত্রীর...
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, মালদা সহ তিন জেলাতে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবি বার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে রাজ্যের সব জেলাতেই।
আরও পড়ুন-পহেলগাঁওয়ে পাক-যোগ! রণংদেহী ভারতের চরম পদক্ষেপ...
কলকাতা
চরম গরমে নাজেহাল হবে কলকাতা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ এর ঘরে পৌঁছাতে পারে আজ। রাতেও স্বস্তি নেই। কারণ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৩ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি বেড়ে ২৯ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি বেড়ে ৩৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৫ থেকে ৮৮ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)