অয়ন ঘোষাল: এসে গেল আজ, বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। কেমন থাকবে শিবরাত্রির আবহাওয়া? কী বললেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য? আসুন, জেনে নেওয়া যাক।
Add Zee News as a Preferred Source
আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: Blackout: ব্যাপক বিদ্যুৎবিভ্রাটে অন্ধকারে ডুবল গোটা দেশ! ঘোষণা হল জরুরি অবস্থা, জারি কারফিউ...
আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আরও পড়ুন: Deadly Earthquake: ভয়ংকর! শিবরাত্রির সকালেই কেঁপে উঠল মাটি, দুলে উঠল সমুদ্র! সুনামির আতঙ্ক আছে?
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)