বিধান সরকার: লাইক শেয়ার কমেন্টের ডিজিটাল যুগে বিরোধী দলগুলোকে পিছনে ফেলে দিয়েছে সিপিআইএম।
Add Zee News as a Preferred Source
যারা এক সময় বলেছিল কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহারে কাজ হারাবে মানুষ।এখন কম্পিউটার প্রযুক্তি ও প্রচারের মাধ্যম হিসেবে ডিজিটাল প্লাটফর্মকে ব্যাবহার করে ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে।
মঙ্গলবার শ্রীরামপুরে সিপিআইএম জেলা পার্টি অফিসে ডিজিটাল রুম এর সূচনা করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। কম্পিউটারের মাউসে ক্লিক করে ডিজিটাল রুমের উব্দোধন করেন তিনি।
২০২৬-এর বিধানসভা নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী প্রচারে আরও গতি আনতে ডিজিটাল প্রচার কে হাতিয়ার করতে চাইছে সিপিএম। সমাজ মাধ্যমে নিজেদের মতাদর্শ কে তুলে ধরে বামপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর মোকাবিলা করা হবে। বিজেপি ও তৃণমূলের মিথ্যা প্রচারের পালটা সমাজ মাধ্যমে বামপন্থীদের নানা ভাবে কোণঠাসা করার যে চক্রান্ত সেটা ব্যার্থ করা হবে।
রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে রুটি-রুজির দাবিকে পিছনে সরিয়ে রাখতে চাইছে- এই পরিস্থিতিকে মোকাবিলা করতেও বামপন্থী ছাত্র যুবদের মধ্যে আমরা যেমন হেঁটেও লড়বো, নেটেও লড়ব মনোভাব তৈরি করতেই যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্লাটফর্মকে ব্যাবহার করার কৌশল নিয়েছে সিপিএম।
ডিজিটাল প্লাটফর্ম প্রচার মাধ্যমের দায়িত্ব প্রাপ্ত সিপিএম কর্মীদের কথায় রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপির অপশাসনের বিরুদ্ধে হুগলি জেলার ১৮টি ব্লকের বুথস্তরে বিকল্প মত, সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচার, শ্রমজীবী জনগণের লড়াই, সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষে জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, মুল রাজনৈতিক কর্তব্য। এই সংগ্রামের নতুন হাতিয়ার, প্রত্যাশার প্রতীক। যেখানে সংরক্ষিত হবে হুগলীর শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের লড়াইয়ের ইতিহাস, তৈরি হবে ডিজিটাল রণকৌশল, শক্তিশালী জনমত।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মাঠে ময়দানে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে পার্টির প্রচার ও প্রসারে জেলার সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কার্যকারিতা হবে আরও স্বচ্ছ ও জনবান্ধব। এখান থেকে পরিচালিত হবে জনগণের সঙ্গে রিয়েল-টাইম সমন্বয়, প্রশিক্ষিত হবে আমাদের নতুন কর্মীরা। এই ডিজিটাল কর্নারের দায়িত্বে থাকবেন প্রশিক্ষণ প্রাপ্ত পার্টির বাছাই করা ডেডিকেটেড পারদর্শী সদস্যরাই। ডিজিটাল প্রচারের দায়িত্ব প্রাপ্ত সিপিএমের যুব নেতা বাবাই সাহা বলেন,তৃণমূল ভুলে গিয়েছে আমাদের সরকারের আমলেই ইনফোসিস, ওয়েবেল ও আইটি তে রাজ্য শীর্ষে ছিল।তৃণমূল জমানায় সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে।
তৃনমূল যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন,সিপিএম কম্পিউটার ঢুকতে বাধা দিয়েছিল।তারা প্রাথমিকে ইংরেজি তুলে দিয়ে সর্বনাশ করেছিল।মানুষ ওদের শূন্য করে দিয়েছে।সমাজ মাধ্যমে প্রচার করে কোনো লাভ নেই।মানুষের সুখ দুঃখে সারা বছর তৃণমূল কংগ্রেস থাকে।মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করবে।
আরও পড়ুন: Bankura: নাবালিকাকে লাগাতার ধর্ষণ, ব্ল্যাকমেইল! কিশোরীর গর্ভে রিক্সাচালকের সন্তান...অতঃপর...
আরও পড়ুন: CHAKDAH TMC WIN: চাকদা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে সবকটি সিটেই তৃণমূলের ব্যাপক জয়! সবুজ আবিরে মাতল...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)