জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ অর্থাৎ বৃহস্পতিবার SSC মামলার রায়দান দিল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক প্রার্থীরাও। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের প্যানেলের নিয়োগ পক্রিয়াকে বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা যায়। এবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকল হাইকোর্টের রায়।
Add Zee News as a Preferred Source
নতুন করে নিয়োগ পক্রিয়া করতে হবে। জানিয়েদিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশান বেঞ্চ। তিন মাসের মধ্যে ফের নতুন নিয়োগ করতে হবে। এমনটাই আজ রায় দিল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ২০১৬ সালের SSC-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট সেই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ এই মামলার শেষ শুনানি হয়েছিল। তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট।
এই রায়ের পর বিজেপি নেতা শমিক ভট্টাচার্য জানান, 'আদালতের এই রায়ের পর এবার পশ্চিমবঙ্গের যে অবস্থা তৈরি হবে। কতগুলি পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তার জন্য দায়ী কে? একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস। আমরা প্রথম থেকেই বলছি যাদের যোগ্য তাঁদের চাকরি থাক এবং অযোগ্যদের চাকরি যাক।' তিন মাসের মধ্যেই CBI-কে তদন্ত প্রক্রিয়াও শেষ করতে হবে জানায় প্রধান বিচারপতির ডিভিশান বেঞ্চ।
আজকের রায়ের পর চাকরি হারানো প্রতাপ রায় চৌধুরী জানান, 'এরপর সত্যি জানিনা আমাদের কী হবে? একটাই রাস্তা আমাদের মৃত্যুর রাস্তা। এটি একটি বিশাল রাজনৈতিক চক্রান্ত। এটার কোনও রকম রায় বহাল হল না।'
আরও পড়ুন: West Bengal Weather Update: বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণের একাধিক জেলা, বইবে ৪০ কিমি বেগে ঝড়
আরও পড়ুন: West Bengal News LIVE Update: গোটা প্যানেল বাতিল নাকি বহাল চাকরি ! আজ এসএসসি মামলার রায়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)