অয়ন ঘোষাল: পারদের অল্পবিস্তর উত্থান পতন অব্যাহত হলেও রাজ্যে আপাতত স্বমহিমায় বহাল শীতের স্পেল। পরশু রাতের ১২.৪ গতকাল রাতে সামান্য বেড়ে ১৩.৩ ডিগ্রি। আবার পরশু দিনের ২৪ গতকাল দুপুরে সামান্য নেমে ২৩.৭ ডিগ্রি। দুটি তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি করে কম।
Add Zee News as a Preferred Source
দ্বিতীয় স্পেল:
আসছে শীতের দ্বিতীয় স্পেল। ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ফের একবার ধুমধাড়াক্কা ব্যাটিং করতে পারে শীত। অন্তত ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর রাত পর্যন্ত শীতের কনকনানি ভাব থাকছে। তারপর মাঘের দ্বিতীয় সপ্তাহ থেকে সাম্প্রতিক কালের মধ্যে উল্লেখযোগ্য ২০২৫ - ২৬ এর শীতের মরশুম ফুরোনোর কাউন্ট ডাউন শুরু হবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ।
আরও পড়ুন:Breaking News LIVE Update: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা! তপসিয়ায় উলটে গেল যাত্রীবাহী বাস... আহত...
মকর সংক্রান্তি:
আগামীকাল মকর সংক্রান্তির রাত থেকে ফের নামতে চলেছে রাতের পারদ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে আরও দু-তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা।
পশ্চিমী ঝঞ্ঝা:
উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পরশু ১৫ জানুয়ারি ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ তামিলনাডু উপকূল এলাকা এবং সংলগ্ন গালফ অফ মানারে ঘূর্ণাবর্ত রয়েছে।
পারদ পতনের ইঙ্গিত:
আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের স্পেল চলবে। রাজ্যজুড়ে পারদ কিছুটা পতনের ইঙ্গিত। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের চার জেলায় আজকেও ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায়। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোনও হেরফের নেই আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
আরও পড়ুন:Bengaluru Horror: সুন্দরী প্রতিবেশী 'টেকি' শর্মিলাকে চাই! স্লাইডিং জানলা খুলে যুবতীর ঘরে কামুক টিনএজার, সেক্সে না বলতেই... হাড়হিম...
কলকাতা:
কলকাতা ও লাগোয়া এলাকায় পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিস্কার। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
ভিন রাজ্য:
তামিলনাডু পন্ডিচেরি এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশ। শৈত্য প্রবাহের সর্তকতা রাজধানী দিল্লি, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা। সৌরাষ্ট্র এবং কচ্ছে শৈত্য প্রবাহের সর্তকতা। শৈত্য প্রবাহ উত্তরাখন্ডে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)