Elephant Attack: দাঁতালের তাণ্ডব! হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু...

Alipurduar: রাতে লোডশেডিং হয়েছিল। ওই সময় বাইরে বিকট আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে যান মনোজ দাস। ঘর থেকে বের হতেই তাঁকে পিষে মারে দাঁতাল হাতি।

Updated By: May 31, 2025, 06:14 PM IST
Elephant Attack: দাঁতালের তাণ্ডব! হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু...
ফাইল ছবি

তপন দেব: রাতে হাতির হানায় (Elephant attack) সদ্যজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার দুপুর পর্যন্ত কুঞ্জনগর যাওয়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Anubrata Mondal: অসুস্থ! IC- বিতর্কে পুলিসি হাজিরা এড়ালেন কেষ্ট, ৭ জনের আইনজীবী দল...

তাদের অভিযোগ, বন দফতরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার দিন রাতে কুঞ্জনগরের বাসিন্দা মনোজ দাস প্রকৃতির ডাকে বাইরে বের হলে হাতি তাকে মারে। ছেলের চিৎকারে মনোজের মা ৬৩ বছরের মাখনরানী দাস মনোজের একমাসের কন্যা সন্তান মনীষাকে নিয়ে বাইরে বের হলে হাতি তাদেরও মারে। 

স্থানীয়দের দাবি, কুঞ্জনগর রেঞ্জের বনকর্মীরা সঠিকভাবে কাজ করেন না। ডাকলেও তাদের পাওয়া যায় না। রাতেই বনকর্মীরা খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। এলাকায় উত্তেজনা থাকলে ফালাকাটা থানার পুলিস ঘটনাস্হলে রয়েছে। 

আরও পড়ুন, Jamai Sasthi: মাছ ধরার ‘ব্যান পিরিয়ড’! জামাইয়ের মুখে হাসি ফোটাতে 'বাসি' ইলিশই ভরসা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.