West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

অয়ন ঘোষাল: দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা। ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো হওয়া থাকবে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা।
সোম, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার নিরিখে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)