Bengal Weather Update: রবিতে কালবৈশাখির দাপট! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে কলকাতা...
West Bengal Weather Update: রবিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে।
সৌমিতা খাঁ
|
Updated By: May 4, 2025, 10:15 AM IST
অয়ন ঘোষাল: রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যে।
TRENDING NOW
সিস্টেম
দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর আসাম এবং মারাঠাওয়াড়া তে ঘূর্নাবর্ত। উত্তরপ্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার দাপট।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা যেটি ওড়িশা ও ছত্রিশগড় এর উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে তামিলনাড়ু পর্যন্ত। এটি মারাঠা ওয়ারা ও কর্ণাটক এর ওপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গ
আজ রবিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।
সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের জেলাতে। আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিভিন্ন জেলাতে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা।
আরও পড়ুন:India Pakistan Tension: গুলি নেই, বোমা নেই! যুদ্ধে মাত্র চার দিন টিকতে পারবে 'অভাবি' পাকিস্তান...
সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বুধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের তিন জেলাতে। বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতা
সকালে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ বিকেল বেলায় বা রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে আগামী কয়েক দিন; খুব বড়সড় পরিবর্তন নেই।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন ধনু, বিভ্রান্ত হলেই বিপদ কুম্ভের...
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সতর্কতা, শিলা বৃষ্টি ওড়িশাতে। ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি পূর্বাভাস সর্তকতা থাকবে মধ্যপ্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, পঞ্জাব, ওড়িশা, গুজরাট, কর্ণাটক, উত্তরাখন্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Soumita Khan
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
...Read More