TMC: 'শুভেন্দুবাবু, আপনি মহিলাদের সিঁদুর আর চুড়ির দামও বেঁধে দিচ্ছেন'!

TMC: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার একযোগে নিশানা \কাকলি ঘোষদস্তিদার ও শশী পাঁজার। বাদ গেলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও

তনুময় ঘোষাল | Updated By: Jun 9, 2025, 06:45 PM IST
TMC: 'শুভেন্দুবাবু, আপনি মহিলাদের সিঁদুর আর চুড়ির দামও বেঁধে দিচ্ছেন'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাংলার মহিলাদের অপমান'! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার একযোগে নিশানা করলেন কাকলি ঘোষদস্তিদার ও শশী পাঁজা। বাদ গেলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সঙ্গে হুঁশিয়ারি, 'বাংলা জুড়ে তীব্র আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Mamata Banerjee: 'পরিস্থিতি যদি তেমন কিছু হয়....', করোনা বৈঠকের পর সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর!

ঘটনাটি ঠিক কী? সম্প্রতি রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (BJP MP Sukanta Majumdar) বলেছেন, 'স্ত্রীর সঙ্গে রাতে থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে'! আর শুভেন্দুর বক্তব্য, 'বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, আমরা জিতলে ৩ হাজার টাকা দেব'! আর তাতেই রীতিমতো ফুঁসে উঠলেন দুই তৃণমূলনেত্রী।

আজ, সোমবার তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কাকলি ও শশী। তাঁরা বলেন, 'একজন শিক্ষা প্রতিমন্ত্রী, অন্যজন বিরোধী দলনেতা। তাঁদের মুখের ভাষা এমন! ছিঃ। লজ্জা লাগে। মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? তাই যতক্ষণ না এই দুই মহান নেতা ক্ষমা চাইছেন, ততক্ষণ ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল কংগ্রেস'।

আরও পড়ুন:  SSC Scam: শিক্ষাকর্মীদের ভাতা! 'এত দ্রুত টাকা কীভাবে দিচ্ছেন?', রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.