SIR in Bengal: 'SIR নিয়ে ভয় পাবেন না, আমাদের লোক ঠিক ভোটার লিস্টে নাম তুলে দেবে', আশ্বাস অনুব্রতের..

SIR in Bengal:  'কোনও দলের লোক কীভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে'? , প্রশ্ন বিজেপির।

তনুময় ঘোষাল | Updated By: Nov 13, 2025, 07:26 PM IST
SIR in Bengal: 'SIR নিয়ে ভয় পাবেন না, আমাদের লোক ঠিক ভোটার লিস্টে নাম তুলে দেবে', আশ্বাস অনুব্রতের..

প্রসেনজিত্‍ মালাকার: 'ভয়ের কিছু নেই'। SIR আবহে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা, 'আমাদের লোকেরা আছে ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে'। তৃণমূলের বিরুদ্ধে বিলিওদের প্রভাবিত করার পালটা অভিযোগ করেছে বিজেপি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Mukul Roy: দলত্যাগবিরোধী আইনে বিধায়ক পদ খোয়া গেল মুকুল রায়ের! বেনজির রায়ে জানিয়ে দিল হাইকোর্ট...

নজরে ছাব্বিশ। বাংলাতে এবার SIR। জোরকদমে চলছে ফর্ম বিলির কাজ। ভোটার ভোটারদের বাড়িতে গিয়ে যেমন ফর্ম দিচ্ছেন BLO-রা, তেমনি অলাইনে ফর্ম ফিলাপ করার জন্য পোর্টালও খুলেছে কমিশন। এবার কী হবে? আতঙ্কিত অনেকেই। আত্মহত্যার ঘটনাও ঘটেছে।  বোলপুর ভোট সুরক্ষা সভায় তৃণমূল বলেন, 'ভয়ের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না'। সঙ্গে বার্তা, 'অসমে এনআরসি-র সময় অধিকাংশ বাদ পড়া মানুষ হিন্দু, তাই কেউ যেন বিভ্রান্তিতে না পড়েন'। 

আরও পড়ুন:  SIR In Bengal: শীতের সন্ধ্যায় ছেলেকে কোলে নিয়ে ফর্ম বিলি করছেন BLO! 'এভাবে না করলে...'

এদিকে বাংলায় SIR-র মাঝেই নির্বাচন কমিশনে গিয়ে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে অনুব্রতের মন্তব্যে বিতর্ক তুঙ্গে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি  শ্যামাপদ মণ্ডলের প্রশ্ন, 'কোনও দলের লোক কীভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে'? তাঁর মতে, 'এই ঘটনাই প্রমাণ করে BLO-দের প্রভাবিত করার অভিযোগ সত্য'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.