TMC vs BJP in Youtube: ইউটিউবে এখন দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস? মোট ভিউজের ৮১% তাদেরই: রিপোর্ট

TMC Leads YouTube Views Over BJP and Congress: ডিজিটাল দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব তৃণমূলের? ইউটিউব ভিউয়ের দৌড়ে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকেও পিছনে ফেলে দিল জোড়াফুল শিবির। এক সপ্তাহে ভিউ ছাড়াল ২৯ কোটি! দেশের মোট রাজনৈতিক ভিউয়ের ৮১ শতাংশই এখন তৃণমূলের দখলে। রিপোর্ট ঘিরে হইচই। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Apr 10, 2026, 05:27 PM IST
TMC vs BJP in Youtube: ইউটিউবে এখন দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস? মোট ভিউজের ৮১% তাদেরই: রিপোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের মুখে সশরীরে প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতেও চলছে রাজনৈতিক দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে ইউটিউবের ভিউ সংখ্যার নিরিখে বাকি সব রাজনৈতিক দল ও নেতাদের কার্যত কয়েক যোজন পিছনে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিক ‘ডেটা বিয়িংস’ (Data Beings)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউটিউবে ভিউয়ের দৌড়ে এখন অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Mamata Banerjee: বিজেপি দু'মুখো সাপ-- ভোটের সময় একটা ছোবল দেয়, আরেকটা ভোটের পর: বসিরহাটে চাঁচাছোলা মমতা

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল (সপ্তাহ ১৪) পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘AITC Official’ ২৯২.৯ মিলিয়ন বা প্রায় ২৯ কোটি ২৯ লক্ষ ভিউ পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ‘ইন্ডিয়ান ইউথ কংগ্রেস’-এর ভিউ সংখ্যা মাত্র ২২.২ মিলিয়ন। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান আকাশপাতাল।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই তালিকায় ব্যক্তিগত জনপ্রিয়তায় অনেক পিছিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে তৃণমূলের ভিউ শেয়ার ৮১ শতাংশ, সেখানে নরেন্দ্র মোদী ৮.১ মিলিয়ন ভিউ (২% শেয়ার) নিয়ে চতুর্থ স্থানে এবং রাহুল গান্ধী ৬.৫ মিলিয়ন ভিউ (২% শেয়ার) নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। এমনকি ভারতীয় জনতা পার্টি (BJP) মাত্র ২ মিলিয়ন ভিউ নিয়ে নবম স্থানে অবস্থান করছে।

তালিকায় প্রথম দশের অবস্থান-
তৃণমূল কংগ্রেস: ২৯২.৯ মিলিয়ন ভিউ (৮১%)
ইন্ডিয়ান ইউথ কংগ্রেস: ২২.২ মিলিয়ন ভিউ (৬%)
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস: ১৬.২ মিলিয়ন ভিউ (৪%)
নরেন্দ্র মোদী: ৮.১ মিলিয়ন ভিউ (২%)
রাঘব চাড্ডা: ৬.৯ মিলিয়ন ভিউ (২%)
রাহুল গান্ধী: ৬.৫ মিলিয়ন ভিউ (২%)
আম আদমি পার্টি পঞ্জাব: ৪.৪ মিলিয়ন ভিউ (১%)
আম আদমি পার্টি: ৩.৪ মিলিয়ন ভিউ (১%)
ভারতীয় জনতা পার্টি: ২ মিলিয়ন ভিউ (১%)
আম আদমি পার্টি পঞ্জাব: ৪.৪ মিলিয়ন ভিউ (১%)
উত্তর প্রদেশ কংগ্রেস: ১.৩ মিলিয়ন ভিউ (০.৩%)

আরও পড়ুন- West Bengal Assembly Election 2026: রাতারাতি তৃণমূলে মহাধস: চোখের নিমেষে শক্তি বাড়াল বিজেপি

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই বিপুল ভিউ সংখ্যার পিছনে রয়েছে তাদের সুপরিকল্পিত ডিজিটাল ক্যাম্পেইন এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.