)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুল বদলের জল্পনায় শিলমোহর? 'বড় নেতা', দিলীপ ঘোষকে এবার দরাজ সার্টিফিকেট দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বললেন, 'দিলীপদা সংবাদমাধ্য়মেও শিরোনামে থাকেন'।
মুখ্যমন্ত্রী আমন্ত্রণে উদ্বোধনের দিনই দীঘার জগন্নাথ মন্দির হাজির হয়েছিলেন সস্ত্রীক। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। বিজেপিতে এখন 'ব্রাত্য়' দিলীপ ঘোষ। তাহলে কি এবার দল ছাড়বেন? তৃণমূলের যোগ দেবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, 'দিলীপদা বড় নেতা। দিলীপদাকে নিয়ে অন্য় কিছু বলতে চাই না। দিলীপদা সংবাদমাধ্য়মেও শিরোনামে থাকেন। এ ব্য়াপার, আমাদের প্রদেশ নেতৃত্ব ও দিলীপদা জানে। আমার পক্ষে বলা সম্ভব নয়'।
এদিকে প্রতিদিনই মর্নিং ওয়ার্কে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। নানা প্রশ্নের উত্তর দেন। সামনেই ২১ জুলাই। ধর্মতলার মঞ্চে কী দেখা যাবে? এদিন দিলীপ বলেন, 'কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না, কী হয়। মানুষ কী জানতে চায়, সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে'। ফলে জল্পনা আরও বেড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)