)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বিশ্ববিদ্যালয়ে 'দাদাগিরি'! ফের বিতর্কে তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। ভিডিয়ো পোস্ট করেছেব শুভেন্দু অধিকারী। হুমায়ুনের অবশ্য দাবি, 'ফেক নিউজ। আমি যথা জায়গায় যথা সময়ে ব্যবস্থা নেব'।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। একসময়ে রাজ্যের মন্ত্রীর ছিলেন তিনি। শুভেন্দু পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রারকে খুব উত্তেজিতভাবে কিছু বলছেন হুমায়ুন। শুধু তাই নয়, তাঁকে লাথি মারতে দেখা যাচ্ছে! বিধায়কের অবশ্য দাবি, 'আমি ভিডিয়ো দেখিনি, কিন্তু শুনেছি। ফেক নিউজ। আমি যথা জায়গায় যথা সময়ে ব্যবস্থা নেব। আইন মেনে ব্যবস্থা নেব'।
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'সত্যাসত্য যাচাই হোক। আজকাল দিনের প্রচুর এআই ভিডিয়ো বেরোয়। যদি ভিডিয়োটা সত্য হয়েও থাকে, তাহলে অত্যন্ত নিন্দনীয়। , জন প্রতিনিধি আইন ভাঙলে কখনই সমর্থনযোগ্য হতে পারে না'। সঙ্গে কটাক্ষ, 'ওর দলের নেতা এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, তিনি ও তাঁর ছেলে ইন্দৌর পুরসভার আধিকারিকদের ব্যাট উইকেট দিয়ে পেটাচ্ছিলেন। সেদিন শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করেছিলেন, করেননি। কারণ ওনার মতোই কাজ করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা দল দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন বলে তৃণমূলের কেউ অন্যায় করলে, তাঁর বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হয়'।
বিজেপি নেতা সজল ঘোষের পাল্টা বক্তব্য,তৃণমূলের বক্তব্য, 'এই ভিডিয়োর সত্য কিনা বিচার করতে হবে। বিচার করুক। ভিডিয়ো বিচার করতে তো আর বছরখানেক সময় লাগে না। ভিডিয়ো বিচার করুক, তারপর হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ভিডিয়ো দেখে আমরা কেউ আশ্চর্য হয়ে যাইনি। এটাই তো তৃণমূলের চরিত্র'।
এদিকে কালীগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই বোমা আঘাত মৃত্যু হয় বছর দশেকেতমান্না শেখের। অভিযোগ, তৃণমূলে বিজয় মিছিল থেকে স্থানীয় সিপিএম কর্মীদের বাড়িতে বোমা ছোঁড়া হয়। তমান্নার বাড়িতে গিয়ে তাঁর মায়ের হাতে টাকা তুলে দিয়ে বিতর্কে জড়িয়েছিল হুমায়ুন কবীর। শোকজের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)