জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। শুভেন্দু গড়ে সমবায় ভোটে রক্তক্ষরণ অব্যাহত বিজেপির। পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Saddam Hossain Death: বউদির বাড়ি এসে গুলি খেয়ে মারা গেল সাদ্দাম হোসেন
এগরা ১ নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এই সমবায় সমিতিতে আসনসংখ্যা ৯। নিয়মাফিক ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আর ভোটাভুটি হল না। সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আজ, মঙ্গলবার ছিল মনোনয়ন পেশের শেষদিন। কিন্তু একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিজেপি-সহ বিরোধীরা।
সমবায় ভোটের মনোনন পেশের শেষদিনেই বিজয়োত্সবে মেতে উঠলেন স্থানীয় তৃণমূলকর্মীরা। এই জয়কে 'মা-মাটি-মানুষের জয়' বলে বর্ণনা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্সর্গ করেছেন তৃণমূল নেতা সিদ্ধেশ্বর বেরা। এবার লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে ভালো ফল করতে পারেনি তৃণমূল। জেলার দুটি লোকসভা কেন্দ্রেই জিতে বিজেপি। তবে বিধানসভা ভোটের আগে একের এক সমবায় নির্বাচনে জয় পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে শক্ত গড়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপির ব্লক সাধারণ সম্পাদক শক্তিপদ সাহুর অবশ্য দাবি, 'রাতের অন্ধকারে ভোট করিয়ে গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। আর্থিক তছরুপে জর্জরিত খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আমরা ইচ্ছে করেই প্রার্থী দিইনি'। বলেন, 'বরিদা সমবায় নির্বাচনে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি'।
আরও পড়ুন: Frequent Low Pressure in Bay of Bengal EXPLAINED: মে-র পর ফের জুনে! বঙ্গোপসাগরে এত ঘন ঘন নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি কেন? জানুন সেই ৬ কারণ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)