Bengal Weather Update: ফের ঘূর্ণাবর্তের রক্তচক্ষু! আসছে ভারী বৃষ্টির প্রবল ঢেউ...অবশেষে কি ঘনঘোর বাদলে ভিজবে রাজ্য?

Monsoon in Bengal: দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত দক্ষিণ ওড়িশা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

সৌমিত্র সেন | Updated By: Jun 14, 2025, 04:05 PM IST
Bengal Weather Update: ফের ঘূর্ণাবর্তের রক্তচক্ষু! আসছে ভারী বৃষ্টির প্রবল ঢেউ...অবশেষে কি ঘনঘোর বাদলে ভিজবে রাজ্য?

সন্দীপ প্রামাণিক: এসে গেল আজ, শনিবারের বিকেলের আবহাওয়াখবর। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Shani Vakri 2025: ১৩৮ দিনের ম্যাজিক! হাতে রাশি-রাশি টাকা, নাম-যশ-খ্যাতির ইয়ত্তা থাকবে না! বক্রী শনির প্রভাবে ৪ মাস ধরে ৪ রাশির স্বর্ণযুগ...

আরও পড়ুন: Devi Kamakhya: নববিবাহিতার প্রথম স্বামী-সহবাসের সঙ্গে কামাখ্যা মন্দিরদর্শনের কোনও গোপন যোগ আছে? জেনে নিন রক্ত-মিথের অপার রহস্য...

দক্ষিণবঙ্গে 

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা। শনিবার ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে ৫০ কিলোমিটার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

ভারী বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা।

সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সতর্কতা।

নদীর জলস্তর বাড়বে

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শস্যের। দৃশ্যমানতা কমতে পারে, তাই সড়কপথে যানচলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.